চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটোকলে আটকে মো. রায়হান উদ্দিন (১৯) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের এমএ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ভাটাখড়ি এলাকার মোহাম্মদ সোহাগের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ফকিরাচাঁন এলাকায় মো. রেজাউল করিমের মালিকানাধীন এমএ ব্রিক্স নামের একটি ইটভাটায় অটোকলের চালক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে অটোকলে মাটি দেওয়ার সময় অসাবধানতায় রায়হানের একটি পা কলে আটকে যায়। মুহূর্তেই কলের ভেতর দুমড়ে-মুছরে ফেলে তার শরীর। লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ চেষ্টা চালান।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেশিন থেকে রায়হানের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করা হয়।’শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছিন্ন- বিচ্ছিন্ন মরদেহটি উৎসুক জনতা ঘিরে রাখেন। দমকল বাহিনী ও পুলিশ লাশের সুরতহাল করছেন।  ইটভাটার মালিক মো. রেজাউল করিম বলেন, ‘ভদ্র এবং বিনয়ী এই শ্রমিককে হারিয়ে আমরা এখন পাগল প্রায়। তার পরিবারকে সর্বোচ্চ সহায়তার চেষ্টা করবো।’ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আমিনুল হক চৌধুরী জানান, ‘ইট কাটার মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতায় দুর্ঘটনাটি ঘটে। এটি নিতান্তই মর্মান্তিক ও বেদনাদায়ক।’ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, ‘লাশ উদ্ধার পরবর্তী মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন Read more

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর দুই প্রধানের আলোচনা হয়েছে। Read more

যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস
যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের যেমন খায়েশ আছে Read more

ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন
ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন

ভারতের ওড়িশায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত বিষ্ণু কুমার বর্মা (২২) অভিযোগের সত্যতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন