ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে আগুন লাগানোর সময় তোলা ছবি সংবলিত স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রেসকনফারেন্স করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার লক্ষ্মীপুর। পুলিশ সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ৬(২) ধারায় মামলা (মামলা নং-৩৪, তারিখ-১৩/১২/২৫) দায়ের করা হয়।ঘটনার পর পুলিশ সুপার মে: আবু তারেকের নির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। অফিসার ইনচার্জ, ডিবির নেতৃত্বে এসআই ফয়েজের সমন্বয়ে গঠিত টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে।এরই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের ১০নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার নিজ বাড়ি থেকে মো. রুবেল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল হাশেমের ছেলে। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার মোবাইল ফোন পর্যালোচনায় অগ্নিসংযোগের সময় তোলা স্থিরচিত্র পাওয়া যায়। পাশাপাশি মোবাইল কললিস্ট ও জিজ্ঞাসাবাদে জেলা খাদ্য গুদাম ও এলজিইডি অফিসে আগুন দেওয়ার পরিকল্পনার তথ্যও উঠে আসে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুবেল আগে বিদ্যুৎ অফিসে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তার ভাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তিন মাস আগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিদ্যুৎ অফিসে কর্মরত অবস্থায় সাবেক এমপি ও মন্ত্রী শাহজাহান কামালের (মৃত) এপিএস শিমুল চক্রবর্তীর শ্যামল চক্রবর্তীর সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে ঘনিষ্ঠতা তৈরি হয়।তদন্তে জানা যায়, নির্বাচন বানচাল ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শ্যামল চক্রবর্তী ১০ হাজার টাকার বিনিময়ে জেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার প্রস্তাব দেয়। আসামি এতে সম্মত হয়ে ঘটনার আগের দিন নির্বাচন অফিসে রেকি করে। এরপর বিকাশের মাধ্যমে তাকে প্রথমে ২ হাজার টাকা পাঠানো হয়।পরিকল্পনা অনুযায়ী ১৩ ডিসেম্বর ভোর ৩টা ২৭ মিনিটে পেট্রোলভর্তি বোতল নিয়ে মুখে মাস্ক পরে নির্বাচন অফিসে প্রবেশ করে স্টোররুমে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর সময় তার মুখের ডান পাশ আংশিক দগ্ধ হয়। ঘটনার পর সে আগুন লাগানোর ছবি তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং পরিচয় গোপন রাখতে নিজের পরিহিত পোশাক আগুনে পুড়িয়ে ফেলে।ঘটনার দিন বিকেলে চুক্তির বাকি ৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। আসামির স্বীকারোক্তি অনুযায়ী নির্বাচন ভবনের বাউন্ডারি প্রাচীরের পাশ থেকে ব্যবহৃত পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট বিকাশ নম্বরগুলোও শনাক্ত করা হয়েছে।শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আবু তারেক জানান, ঘটনার নির্দেশদাতা ও অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত অব্যাহত আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার ক্ষুধার্তদের ছবি জাতিসংঘে প্রদর্শন করলেন এরদোয়ান
গাজার ক্ষুধার্তদের ছবি জাতিসংঘে প্রদর্শন করলেন এরদোয়ান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে Read more

যশোরে রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল কারাগারে
যশোরে রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল কারাগারে

যশোরে সৌদি রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল পেয়াদাকে (৩৭) আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশ Read more

১২ জানুয়ারি: নামাজের সময়সূচি
১২ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৮ পৌষ ১৪৩২ বাংলা, ২২ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

৪৪তম বিসিএসে ক্যাডার পদ বৃদ্ধির দাবি ফল প্রত্যাশীদের
৪৪তম বিসিএসে ক্যাডার পদ বৃদ্ধির দাবি ফল প্রত্যাশীদের

নতুন বাংলাদেশে নানা পরিবর্তনের অঙ্গীকার থাকলেও ৪৪তম বিসিএস প্রার্থীরা এখনও রয়ে গেছেন দীর্ঘ অপেক্ষা এবং হতাশায়। এর অন্যতম কারণ ৪৪তম Read more

গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম
গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা ও পথসভার আজ ১০ম দিন। বৃহস্পতিবার (১০ জুলাই) এনসিপির Read more

সংসদ নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা
সংসদ নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনি কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন