মাত্র ১৪ বছর বয়সেই নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। বিহারের এই কিশোর ক্রিকেটার নিজের ব্যাটিং দিয়ে যেমন সবাইকে তাক লাগিয়েছেন, তেমনি পেয়েছেন দেশের অন্যতম সর্বোচ্চ শিশু সম্মান। আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার।নয়াদিল্লিতে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানটি বৈভবের ক্যারিয়ারে এক ঐতিহাসিক মুহূর্ত। বুধবার তিনি দিল্লিতে পৌঁছান। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে বৈভবসহ অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।এই সম্মান যেমন গর্বের, তেমনি এর জন্য একটি ত্যাগও করতে হচ্ছে বৈভবকে। পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে তিনি বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলো খেলতে পারছেন না। মাঠের বাইরে থাকা যেকোনো খেলোয়াড়ের জন্য কঠিন। তবে জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া বিরল ও মর্যাদার।সাম্প্রতিক পারফরম্যান্সই বৈভবকে এনে দিয়েছে এই সম্মান। অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে তিনি খেলেন অবিশ্বাস্য এক ইনিংস। মাত্র ৮৪ বলে করেন ১৯০ রান। এই বিধ্বংসী ইনিংস ঘরোয়া ক্রিকেটে তাকে সবচেয়ে আলোচিত ব্যাটারদের একজন করে তোলে। তার আগেও তিনি আলো ছড়িয়েছেন। সব ধরনের ক্রিকেটে তিনি চলতি বছর সেঞ্চুরি করেছেন ৫টি। আর তাতেই তিনি এই পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন।প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার দেওয়া হয় ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের। এই পুরস্কার সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং খেলাধুলায় অসাধারণ অবদানের জন্য দেওয়া হয়। দেশের তরুণদের অসামান্য অর্জনকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়াই এই পুরস্কারের উদ্দেশ্য।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ সীমান্তে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সুনামগঞ্জ সীমান্তে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জের সদর উপজেলায় ৩৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারনি। বিজিবির হাতে Read more

রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার
রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার

দেশে জরুরি ভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে Read more

বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তান থেকে ভারতে গেলেন কিশোর
বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তান থেকে ভারতে গেলেন কিশোর

বিমানের ল্যান্ডিং গিয়ারে বসে আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছে এক আফগান কিশোর। সোমবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এ Read more

বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫
বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫

পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে ও পুত্রবধু মিলে তার গর্ভধারিনী মা কাঞ্চন খাতুন (৭৫) কে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ Read more

নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম
নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম

সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলতে জুড়ি নেই মডেল-অভিনেত্রী মারিয়া মিমের। এমন কোনো দিন নেই, যাকে সাহসী অবতারে দেখা মেলে না। Read more

আশুলিয়া ছাড়তে শুরু করছে ঈদে ঘরমুখো মানুষ
আশুলিয়া ছাড়তে শুরু করছে ঈদে ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যেই আশুলিয়া ছাড়তে শুরু করেছে মানুষ। ঘরমুখো এই যাত্রায় সাধারণত দেখা দেয় ভোগান্তি, তবে এবারের ঈদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন