ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে ৫টি ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে।বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এসব ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দর সূত্র জানায়, রাত ১টা থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুইটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। এছাড়া, রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিও অবতরণে ব্যর্থ হয়ে চলে যায় কলকাতা।একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর, গুয়াঞ্জু, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের ২ ঘণ্টা থেকে ৪ ঘণ্টা বিলম্বে অবতরণ করেছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঢাকা পোস্টকে বলেন, কুয়েত থেকে আগত কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে।তবে, বিমানবন্দর সূত্রের মাধ্যমে ঢাকা পোস্ট অন্য ফ্লাইটগুলোর বিষয়েও নিশ্চিত হয়েছে।বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবাদপত্রের ফেরিওয়ালা ফরহাদ: এক সংগ্রামের নাম
সংবাদপত্রের ফেরিওয়ালা ফরহাদ: এক সংগ্রামের নাম

ভোরবেলা যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখন থেকেই শুরু হয় তার কর্মযজ্ঞ। রোদ কিংবা হাড়কাঁপানো শীত কোনো কিছুই তাকে দমাতে পারে Read more

সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে Read more

তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা
তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা

তিন মাসেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। এর Read more

ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী
ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে জানিয়েছেন বিএনপির Read more

রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!
রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!

কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাকমারকুল Read more

বিজয়নগরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিজয়নগরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার  পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন