দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে গণসংবর্ধনা শেষেই মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ-জুমা বেলা দুইটার দিকে ঢাকার শেরে-বাংলা নগরে অবস্থিত বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে তাকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পরে তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে মুঠোফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান। এসময় রাস্তার দুই ধারে নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একপলক দেখার কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে আসেন। তাতে বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পথ যেন লোকারণ্য হয়ে ওঠে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল Read more

বরগুনায় ১০২ কেজি হরিণের মাংস নিয়ে শিকারি আটক
বরগুনায় ১০২ কেজি হরিণের মাংস নিয়ে শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০২ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে।আটককৃত ব্যক্তির নাম মোঃ লিটন (৪৯)। তিনি Read more

রামুতে মাদকাসক্ত চাচার হাতে ৪ বছরের ভাতিজি খুন
রামুতে মাদকাসক্ত চাচার হাতে ৪ বছরের ভাতিজি খুন

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মাদকাসক্ত এক চাচার হাতে হত্যার শিকার হয়েছে মাত্র ৪ বছরের শিশু রাইসা মনি রাহী। বুধবার (১০ Read more

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। এতে সড়কের Read more

১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা
১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা

তারকাদের ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার প্রতি মানুষের আগ্রহ নতুন কিছু নয়। আর যদি সেটি হয় পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কোনো Read more

বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!
বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।১১ মে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন