ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কুরবানির মাংস কাটাকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডার জেরে বড় ভাই দুলাল মিয়াকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে দুই ছোট ভাই রুবেল ও আলমগীরের বিরুদ্ধে। শনিবার (০৭ জুন) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুলাল মিয়া মৃত ওমর আলীর ছেলে। রোববার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।দুলালের স্ত্রী কাজল বেগম ও মেয়ে সাবিনা ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন কুরবানির মাংস কাটার সময় ছোট-বড় টুকরা করা নিয়ে শুরু হয় তর্ক। একপর্যায়ে রুবেল ও আলমগীর মিলে দুলাল মিয়াকে মারধর করে এবং তার মুখে বিষ ঢেলে দেয় বলে তারা অভিযোগ করেন।দুলালকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা—সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত দুই ভাই ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, দুলালের পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে Read more

টিভিতে আজকের খেলা (৯ জানুয়ারি)
টিভিতে আজকের খেলা (৯ জানুয়ারি)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ। দিনের ম্যাচে রাজশাহীর মুখোমুখি চট্টগ্রাম, আর রাতে খেলবে নোয়াখালী-রংপুর। আজ আছে শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় Read more

অভিজ্ঞতা ছাড়াই রকমারিতে চাকরির সুযোগ
অভিজ্ঞতা ছাড়াই রকমারিতে চাকরির সুযোগ

রকমারি ডটকমে ‘ব্র্যান্ডিং মার্কেটিং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকমপদের Read more

ওয়াসার পানিতে দুর্গন্ধ, কিলবিল করছে পোকা
ওয়াসার পানিতে দুর্গন্ধ, কিলবিল করছে পোকা

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা গত এক মাস ধরে ট্যাপের পানিতে ছোট ছোট লার্ভার মতো পোকা ও কেঁচো পাওয়ার অভিযোগ করছেন। Read more

চকরিয়ায় মাদক সেবনের অপরাধে ১০ জনের কারাদণ্ড
চকরিয়ায় মাদক সেবনের অপরাধে ১০ জনের কারাদণ্ড

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় মাদক সেবনের সময় ১০ জন ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে Read more

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তাকর্মী মো. মনির হোসেন (৫৫)। রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন