খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।এ উপলক্ষে ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লী নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামে থাকা খ্রিস্টান পরিবারের ঘরে ঘরো চলছে উৎসব। দু’দিন আগে থেকেই লাল তারকা আর রঙিন আলোতে সাজানো হয়ছে তাদের বসত ঘরগুলো।জেলার একমাত্র খ্রীষ্টান পল্লীতে শুভেচ্ছা বিনিময় করতে যান ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো.মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব, সহকারী কমিশনার রিজবি আহমেদ সবুজসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।এসময় চার্চের ফাদার আন্তানী সুশান্তন গোমেজকে সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন অতিথিরা।সকাল থেকে অতিথিদের আপ্যায়ন করতে ঘরে ঘরে তৈরি হয়েছে রকমারি পিঠাপুলি। পল্লীর সামনে  সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও গোসালয়। সব মিলিয়ে বাসিন্দাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি উচ্ছাস ।সুশান্তন গোমেজ জানিয়েছেন, দুইশত বছর বা তার আগে পর্তুগীজ শাসন আমলে এ অঞ্চলে খ্রিষ্টানরা বসতি স্থাপন করে। বংশ পরম্পরায় যুগে যুগে বসতি স্থাপন করে থেকে গেছেন অনেকে। বর্তমান এ পল্লীতে ৩০ টি পরিবারে জনসংখ্যা প্রায় ৪০০ জন।তিনি আরও বলেন, ‘খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, মানবজাতিকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচারের উদ্দেশ্যে এ দিনেই ফিলিস্তিনের বেথলেহেমে যিশুখ্রিস্ট জন্ম নেন।এ পল্লীর বড়দিন উৎসব পালনের অন্যতম আয়োজক পলাশ রবিন গোমেজ জানান, নবরাজ খ্রিস্টকে গ্রহণ করত বড়দিনের ৯ দিন আগ থেকে পল্লীতে নভেনা খিস্ট্র যোগ বা পাপস্বীকার পর্ব হয়েছে। পরে ঘরে ঘরে নাচে গানে পরিবেশন করা হয়েছে  নগরকৃৃর্ত্তণ বা যিশুর বার্তা।বড়দিনের সকালে ঘরে ঘরে এবং শিশু বৃদ্ধা সকলের জন্য থাকছে উৎসবের নাস্তা, কেক কাটা এবং অতিথি আপ্যায়ন। বড়দিন উপলক্ষে বিকালে গির্জায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু
ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু

ভোলার বোরহানউদ্দিনে পৃথক দু'টি দুর্ঘটনায় এক কিশোরসহ দু'জনের মৃত্যু হয়েছে। অপর আরেকটি ঘটনায় হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু Read more

ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি
ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জেরুজালেমের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক (পাদরি) থিওফিলাস জিয়ানোপোলোস একটি চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন। ৬৩৮ সালে মুসলিমদের Read more

স্বামীকে বিদায় দেওয়া হলো না ৫ মাসের অন্তঃসত্ত্বা সানজিদার
স্বামীকে বিদায় দেওয়া হলো না ৫ মাসের অন্তঃসত্ত্বা সানজিদার

৬ মাসের ছুটিতে বাড়িতে এসেছিল প্রবাসী আল-আমিন।আগামীকাল বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ছুটি কাটিয়ে পাড়ি দেবে প্রবাসে সে উপলক্ষ্যে বাড়িতে ছিল Read more

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মানির প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মানির প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় ও মিঠামইন উপজেলার Read more

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক এবং ৯ জন প্যারামেডিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও তীব্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন