তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।কিলিমানজারো আঞ্চলিক পুলিশ কমান্ডার সাইমন মাইগওয়া জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।তিনি বলেন, পাহাড়ে আরোহণকারী কয়েকজন রোগীকে উদ্ধার করতে গিয়েছিল হেলিকপ্টারটি। পর্বতের ৪ হাজার ৬৭০ থেকে ৪ হাজার ৭০০ মিটারের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। মাইগওয়া বলেন, নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক, একজন ট্যুর গাইড, পাইলট ও একজন ডাক্তার রয়েছেন।   একটি প্রধান পর্যটন কেন্দ্র মাউন্ট কিলিমানজারো। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক পর্বত আরোহণ করেন। আরোহণের সময় উচ্চতাজনিত অসুস্থতা বা আঘাতের শিকার পর্বতারোহীদের উদ্ধারের জন্য নিয়মিত হেলিকপ্টার স্থানান্তরের ওপর নির্ভর করে। এই অঞ্চলটি দুর্বল বায়ু এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার জন্য পরিচিত যা প্রায়ই জরুরি উদ্ধার কার্যক্রমকে জটিল করে তোলে। হেলিকপ্টার দুর্ঘনার পর জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করা হয়েছে। কিলিমানজারো পর্বতে বিমান দুর্ঘটনা বিরল। সবশেষ রেকর্ড করা ঘটনাটি ছিল ২০০৮ সালের নভেম্বরে। ওই দুর্ঘটনায় চারজন মারা যান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা
চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা

ভরা মৌসুমে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ ‘অনেক বেশি’ বেড়েছে— এমন অভিযোগ পুরোপুরি ঠিক নয় বলে মন্তব্য করেছেন খাদ্য Read more

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টায় Read more

লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে
লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ Read more

প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন Read more

পায়ে হেঁটে বাসভবন ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া
পায়ে হেঁটে বাসভবন ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া

রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢুকেন তিনি। এ সময় ২ পুত্রবধূকে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন