ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ শীর্ষ তিন নেতা।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের নিকট তারা অব্যাহতি প্রদান করেন।পদত্যাগকারীরা হলেন, ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।জাহিদুর রহমান খান তার ফেসবুক পোস্টে লেখেন, তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করায় এবং আমার রবের সন্তুষ্টির জন্য গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম। সম্মান দেবার মালিক আল্লাহ্।জানা যায়, গণঅধিকার পরিষদে যোগদানের আগে জাহিদুর রহমান খান দুলাল পাবনার ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকার মতিঝিল থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তবে পরে তিনি গণঅধিকার পরিষদে যোগদান করেন।পরে ২০২২ সালের জানুয়ারি মাসে তার উদ্যোগে গণঅধিকার পরিষদের ভাঙ্গুড়া উপজেলা কমিটি গঠিত হয়। এতে ৩১ সদস্যের কমিটিতে জাহিদুর রহমান দুলাল সভাপতি ও হোসাইন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার কারণেই তিনিসহ তিন নেতা গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রবাসী স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা চালিয়েছে এনাম তালুকদার নামে এক Read more

কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 
কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 

গাজীপুরের কোনাবাড়ীতে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের Read more

সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা এক ৬৩ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Read more

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আখতার হোসেন (৪০)। সে সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস Read more

ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে সাইদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন