রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত সুদৃশ্য ও ‘আলিশান’ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেছেন।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনাস্থলে পৌঁছে এই দৃষ্টান্ত স্থাপন করেন দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা এই নেতা।বিকেল ৪টার দিকে তারেক রহমান সংবর্ধনাস্থলে পৌঁছান। মঞ্চে ওঠার পর তিনি উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও জোটের শরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। মঞ্চে তখন সারি সারি চেয়ার পাতা ছিল এবং প্রটোকল অনুযায়ী প্রতিটি চেয়ারের গায়ে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল। মঞ্চের ঠিক মাঝখানে তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল বিশেষ নকশার একটি রাজকীয় বা আলিশান চেয়ার।উপস্থিত হাজারো নেতা-কর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তারেক রহমান নিজের আসনে বসতে যান। তবে নির্ধারিত বিশেষ চেয়ারটি দেখেই তিনি সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে আয়োজকেরা মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার এনে দিলে তিনি সেখানেই আসন গ্রহণ করেন। এর কয়েক মিনিটের মাথায় তিনি তাঁর বক্তব্য শুরু করেন।মঞ্চে তারেক রহমানের ডান পাশের নির্ধারিত চেয়ারটি ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য এবং বাঁ পাশের চেয়ারটি বরাদ্দ ছিল দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জন্য। এ ছাড়া বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মঞ্চে উপস্থিত ছিলেন।এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নৌযান ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার
চট্টগ্রামে নৌযান ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার

চট্টগ্রাম উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযান ডুবে নিখোঁজ থাকা আরও এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (১০ আগস্ট) সকাল Read more

মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন
মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মাদারীপুর জেলা শাখা।বৃহস্পতিবার (২২) সকালে Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার
মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার

মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় Read more

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়

৪৮তম ওভারে বোলিং করতে আসা সাইফ হাসানকে প্রথম বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন মোহাম্মদ নবী। এই ছক্কাতেই আফগানিস্তানের Read more

টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৭
টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন