দেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশা বিরাজ করছে। উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতিভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানি, চুকাইবাড়ি, দেওয়ানগঞ্জ পৌরসভা ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।শৈত্যপ্রবাহের কারণে সকাল ও বিকেলে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, অঞ্চলটির বিভিন্ন স্থানে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিত্যদিনের শ্রমজীবী মানুষের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে।শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের মানুষ—বিশেষ করে দিনমজুর, বৃদ্ধ, শিশু ও অসুস্থরা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। বিশেষ করে সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।এলাকাবাসী বলছেন, চলমান শৈত্যপ্রবাহে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগ নেওয়া জরুরি।তীব্র শীতের কারণে গবাদিপশুগুলোও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অনেক পশু।দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, “তীব্র শীতের কারণে গবাদিপশুর নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ দেখা দিচ্ছে। এ সময় রাতে গবাদিপশুর গায়ে চট বা ছালা দিতে হবে, শুকনো ও গরম স্থানে রাখতে হবে এবং কুসুম গরম পানি খাওয়াতে হবে।”দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব বলেন, “শীতের কারণে সর্দি-জ্বর বাড়ছে। এছাড়া ঠান্ডা বাসি খাবার খেলে আমাশয়সহ পাতলা পায়খানা হতে পারে। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
তৃতীয়বারের মতো  ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো Read more

কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মৃত্যু
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মৃত্যু

শরীয়তপুরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিক বাধার কারণে ঢাকায় চিকিৎসার জন্য রওনা হওয়া এক নবজাতক অক্সিজেনবিহীন অবস্থায় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৪ Read more

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পাল্টায় তার অভিযোগ— রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে চলমান Read more

গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি
গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানান, ইউক্রেনের শিশুদের মতোই গাজার Read more

গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন