কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ইকবালের কর্মী-সমর্থকরা।বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকরা। এসময় তাঁরা এহসানুল হুদার মনোনয়ন বাতিল করে ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।অবরোধ চলাকালে রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে অন্তত এক ঘণ্টা ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়। এদিকে অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আটকে পড়েন হাজারে যাত্রী। অনেকেই বিকল্প যানবাহনের খোঁজে স্টেশন ত্যাগ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে দুপুর ৩টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা জানান, কিশোরগঞ্জ–৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামী ২৬ ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।জানা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকালে গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বুধবার সকালে কিশোরগঞ্জ–৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এ হসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইকবালের কর্মী- সমর্থকরা বাজিতপুরের সরারচর রেল স্টেশনে গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে।এ বিষয়ে সৈয়দ এহসানুল হুদার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তির চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জানান, আজ সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছি।বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহবায়ক মো. কাজল ভুইয়াঁ জানান, ‘গত পরশু যোগদানের পর পরই তিনি নেতৃবৃন্দের কথামত মনোনয়ন ফরমের জন্য নির্ধারিত পঞ্চান্ন হাজার টাকা জমা দেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন ফরমে স্বাক্ষর করেন।’এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে শেখ মুজিবুর রহমান ইকবালের সাথে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে যোগাযোগ করা যায়নি। তবে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মুঠোফোনে জানান, ‘নিকলী-বাজিতপুর এলাকার মানুষ ইকবাল ভাইকে প্রার্থী হিসাবে চায়। এটাই শেষ কথা। এর বাইরে কাউকেই মেনে নেয়া হবে না।’ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, রেললাইনের ওপর লোকজন অবস্থান নেওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন কুলিয়ারচর এলাকায় আটকা পড়ে। দুপুর ৩টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যেসব সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন ওই তালিকায় কিশোরগঞ্জ–৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট Read more

চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান
চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে জাহানারা-মোনাফ ফাউন্ডেশন'র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম'র আয়োজনে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা Read more

চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা
চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা

প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেও বসতে চলেছে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার Read more

খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল তিন শতাধিক গ্রামবাসী
খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল তিন শতাধিক গ্রামবাসী

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে আনুমানিক তিন শতাধিক স্থানীয় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।শনিবার (২৫ Read more

কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা

কলকাতায় মমতার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ, বাঙ্গালিদের উপর Read more

চকরিয়ায় যানজটের ভোগান্তি
চকরিয়ায় যানজটের ভোগান্তি

যানজটের ভোগান্তি থেকে কোনোমতেই রেহাই পাচ্ছেন না কক্সবাজারের চকরিয়া পৌরশহরের মানুষ। ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গার দুই পাশের ফুটপাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন