সকাল হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে করে দল বেঁধে স্কুলে যাওয়ার কথা নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি কেটে ফেলে তার ওপর কাদা-মাটি ছড়িয়ে রাখায় প্রতিদিনই ভয় আর কষ্ট নিয়ে স্কুলে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের।ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের এই বিদ্যালয়ের সামনে দাঁড়ালেই চোখে পড়ে ভাঙা সড়ক, জমে থাকা কাদা আর পিচ্ছিল পথ। একটু বৃষ্টি হলেই রাস্তাটি হয়ে ওঠে বিপজ্জনক। পা পিছলে পড়ছে শিশু, ভিজে যাচ্ছে স্কুল ড্রেস, কেউ কেউ মাঝপথ থেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।স্থানীয় এক অভিভাবক হারুণ বলেন, বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষকরা জানান, এই রাস্তার কারণে নিয়মিত উপস্থিতি কমে যাচ্ছে। পাঠদান ব্যাহত হচ্ছে, পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই রাস্তাটি কেটে চলাচলের অনুপযোগী করা হয়েছে। বারবার অনুরোধ করেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ফল মেলেনি।ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা এলাকায় গেলে তড়িঘড়ি করে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। তবে এলাকাবাসীর দাবি, এটি কেবল লোক দেখানো উদ্যোগ। তারা মনে করেন, বিষয়টি চাপা দিতেই সাময়িকভাবে মাটি সরানো ও সমান করার চেষ্টা করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনার সঙ্গে এলাকার একটি প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এজন্যই এতদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।এলাকাবাসীর একটাই দাবি, বিদ্যালয়ের সামনে রাস্তাটি দ্রুত ও স্থায়ীভাবে সংস্কার করতে হবে। যাতে করে শিশুদের স্কুলে যাওয়া আর ভয়ের কারণ না হয়। পাশাপাশি, এই ভোগান্তির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।উপজেলা প্রকৌশলি মাহফুজুর রহমান জানান, এ বিষয়ে তেমন কোন তথ্য আমার কাছে নেই, কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) Read more

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) Read more

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ Read more

নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার- মোটরসাইকেল সংঘর্ষে রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার Read more

এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার
এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই ‘আন্তর্জাতিক আইন Read more

গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা
গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ি নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলছেন, গত অর্থবছরে বিমানবন্দরটি আয় করেছে প্রায় তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন