আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন জানান, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আমরা আজকে ফরম নিয়েছি৷। পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানা নেবেন।বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে দলটি থেকে মনোনয়ন পাননি রুমিন ফারহানা। তার বদলে জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছে বিএনপি।তবে রুমিন ফারহানা জানিয়েছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই তিনি নির্বাচন করবেন।বুধবার (২৩ ডিসেম্বর) তিনি বলেছিলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই আমি নির্বাচন করব। আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হবে। স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাবো বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আশা করি আমার এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড
থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত Read more

মাদারীপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার ঘটনায় যৌথবাহিনীর অভিযান
মাদারীপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার ঘটনায় যৌথবাহিনীর অভিযান

মাদারীপুরের শিবচরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার অভিযোগে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার Read more

‘গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা’
‘গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা’

গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত সিদ্ধান্ত দেবেন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর Read more

আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা
আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই অভিভাবকহীন শিশুর জীবনে এক নির্মম বৈপরীত্য দেখা দিয়েছে। চার বছর বয়সী Read more

নড়াইলে জমজমাট পাটের হাট, দামে খুশি কৃষকরা
নড়াইলে জমজমাট পাটের হাট, দামে খুশি কৃষকরা

সোনালী আঁশ খ্যাত পাটের সুদিন ফিরেছে। নড়াইলের তিন উপজেলার বাজারগুলোতে নতুন পাট উঠতে শুরু করেছে। এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জাগ Read more

টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০
টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) টঙ্গী পূর্ব ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন