সোনালী আঁশ খ্যাত পাটের সুদিন ফিরেছে। নড়াইলের তিন উপজেলার বাজারগুলোতে নতুন পাট উঠতে শুরু করেছে। এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জাগ দেওয়ার জন্য পানির অভাবও হয়নি। নড়াইলের সর্ববৃহৎ পাটের পাইকারি মোকাম লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর হাট। মিঠাপুর হাট সপ্তাহে দুই দিন, রবিবার ও বুধবার।বুধবার (০৩ সেপ্টেম্বর) মিঠাপুর হাটে পাট ৩ হাজার ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। সামনে দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার অতিবর্ষণে পাটের ফলন ব্যাহত হলে চাষিরা ক্ষতির মুখে পড়লেও পাটের বাড়তি দামে সে ক্ষতি পুষিয়ে নিতে পেরে তাদের মুখে হাসি ফুটেছে।জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, এ বছর নড়াইলে মোট ২৩ হাজার ৪৯৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বিপরীতে ৫৮ হাজার ৫৯০ টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরেজমিন আজ বুধবার নড়াইলের মিঠাপুর হাটে গিয়ে দেখা গেছে, নতুন পাটে সয়লাব মিঠাপুর পাইকারি পাটের হাট। সারা বছরে জমানো দায়দেনাসহ জরুরি নানা প্রয়োজনে চাষিরা তাদের উৎপাদিত পাট বেচতে হাটে নিয়ে আসেন। ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার ব্যাপক সমাগমে হাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন বাহনে চাষিদের পাট হাটে উঠতে না উঠতেই ফড়িয়া ব্যাপারীরা ঘিরে ধরেন বিক্রেতাদের, পাটের মান পরখ করে দাম হাঁকছেন। দরদামে পটলেই দেখতে দেখতে মণকে মণ পাট হাত বদল হয়ে যাচ্ছে ব্যবসায়ীর গুদামে। মান ভেদে প্রতি মণ ৩ হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়।হাটে পাট বেচাকেনা শুধু মিঠাপুর হাটে নয়, বর্তমানে মাইজপাড়া, তুলারামপুরসহ জেলার অন্যান্য পাটের পাইকারি মোকামেও।চাষিরা জানান, ‘বাজারে ভালো মানের পাটের বরাবরই চাহিদা থাকে। অন্যান্য বছর অনাবৃষ্টির কারণে পানি শূন্য থাকে খাল-বিল-ডোবা। পাট পঁচানো নিয়ে চরম বিপাকে পড়তে হয়। পানির সংকটে বাধ্য হয়ে নোংরা পানিতে পাট পঁচাতে হয়। এতে পাটের আঁশ কালো হয়ে মান হারায়। পক্ষান্তরে এবার ব্যাপক বৃষ্টিপাতের ফলে নদী-নালা, খাল-বিলে স্বচ্ছ পানি ছিল। পাট পঁচাতে অসুবিধা হয়নি। পাটের রঙও ভালো। মান ভালো হওয়ায় ব্যাপক চাহিদার পাশাপাশি বেড়েছে দামও। এবার অতিবর্ষণে পাটের ফলন ব্যাহত হলে চাষিরা ক্ষতির মুখে পড়ে। তবে পাটের দাম বাজারে বেশি হওয়ায় সে ক্ষতি পুষিয়ে যাচ্ছে তাদের।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাপাহারে বাজারে আসছে গুটি , আম রুপালী মিলবে ১৮ জুন
সাপাহারে বাজারে আসছে গুটি , আম রুপালী মিলবে ১৮ জুন

নওগাঁ জেলায় জেলা প্রশাসনের নির্ধারিত 'ম্যাঙ্গো ক্যালেন্ডার' অনুযায়ী আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। সেই অনুযায়ী Read more

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লাবিবা স্থানীয় Read more

সেতুর অভাবে উৎপাদিত ফসলের ৩০ ভাগ ব্যয় পরিবহনে
সেতুর অভাবে উৎপাদিত ফসলের ৩০ ভাগ ব্যয় পরিবহনে

ফসল ভান্ডার হিসেবে খ্যাত চলনবিল অধ্যুষিত উল্লাপাড়াতে একটি সেতুর অভাবে বছর জুড়ে ফসল আহরণে চরম ভোগান্তিতে পড়তে হয় ২৯ গ্রামের Read more

নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী
নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং ১৯ জনের মৃত্যুর পরও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের Read more

আরও ৫৪ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
আরও ৫৪ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধ পথে ঢোকার অভিযোগে আরও ৫৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ভারতীয় অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন। সোমবার Read more

রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে
রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে

সিলেটের গোলাপগঞ্জে সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে একই পরিবারের মহিলা সহ ৪ জনকে কারাদণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন