নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া ও মাঝিপাড়া এলাকায় তিন ফসলি আবাদি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিংড়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে।সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযান উপজেলার তেরবাড়িয়া এলাকায় পৌঁছালে মাটি কাটার এক্সকেভেটর নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর আটক করা হলেও সংশ্লিষ্ট সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তীতে একই ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একটি এক্সকেভেটর উদ্ধার করা হয়। উভয় স্থান থেকে উদ্ধারকৃত এক্সকেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে, যাতে পুনরায় অবৈধ মাটি খনন কার্যক্রম পরিচালনা করা না যায়।সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়, কোনোভাবেই যেন পুনরায় ফসলি জমিতে টপ সয়েল কাটা বা অবৈধ পুকুর খনন না হয়। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোরও আহ্বান জানানো হয়।এ সময় উপজেলা প্রশাসন আরও জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। Read more

ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম।বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক Read more

উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশাহারা জিহাদুল
উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশাহারা জিহাদুল

উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি হারিয়ে গেছে। দু'দিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। আর সেই সঙ্গে আর ঘুরছে না জীবনের চাকাও। Read more

মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!
মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর Read more

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন