প্রশাসনের দায়িত্ব কেবল ফাইল-নথি আর নির্দেশনাতেই সীমাবদ্ধ নয়, মানুষের জীবন ও মানবিকতার প্রশ্নে একজন প্রশাসকের ভূমিকা কতটা গভীর হতে পারে, তার উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করলেন নবাগত চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার প্রত্যন্ত এলাকা হোয়াইক্যং ইউনিয়নের এক অসহায় বিধবা নারী, রাজিয়া বেগমের জীবন বাঁচাতে জেলার সীমানা উপেক্ষা করে যে মানবিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তা ইতোমধ্যে প্রশাসন ও স্বাস্থ্যখাতে প্রশংসার দৃষ্টান্ত হয়ে উঠেছে।টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা রাজিয়া বেগম একজন বিধবা নারী। স্বামীর মৃত্যুর পর সীমাহীন দারিদ্র্য ও সংগ্রামের মধ্যেই চলছিল তাঁর জীবন। এরই মধ্যে ভয়াবহ আঘাত হয়ে আসে কিডনি বিকলের মতো জটিল রোগ। চিকিৎসকরা নিশ্চিত করেন, রাজিয়ার দুটি কিডনিই সম্পূর্ণ অকার্যকর। সপ্তাহে অন্তত তিনবার নিয়মিত ডায়ালাইসিস না হলে তাঁর জীবন হুমকির মুখে পড়বে।কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, পর্যটননগরী কক্সবাজার জেলায় আজও সরকারিভাবে কিডনি ডায়ালাইসিসের কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই। ফলে রাজিয়ার পরিবারকে নির্ভর করতে হয় বেসরকারি হাসপাতালের ওপর, যেখানে প্রতিবার ডায়ালাইসিসে গুনতে হয় প্রায় ৬ হাজার টাকা। একজন দরিদ্র বিধবা নারীর পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা কার্যত অসম্ভব।নিয়মিত ডায়ালাইসিস করতে না পারায় রাজিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। শরীরে জমে যায় বিষাক্ত বর্জ্য, দেখা দেয় শ্বাসকষ্ট, দুর্বলতা ও জীবননাশের আশঙ্কা। পরিবারে তখন আর কোনো উপায় ছিল না। শেষ আশ্রয় হিসেবে এগিয়ে আসেন তাঁর ছোট ভাই, কলেজ ছাত্র ওমর ফারুক।গত ৯ ডিসেম্বর নিরুপায় হয়ে চট্টগ্রামে ছুটে আসেন ওমর ফারুক। তাঁর লক্ষ্য একটাই, যেভাবেই হোক বোনের জীবন বাঁচাতে সরকারি সহায়তা নিশ্চিত করা। একাধিক সূত্রে তিনি জানতে পারেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে ‘মানবিক ডিসি’ হিসেবে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা ও দাপ্তরিক কাজে যখন জেলা প্রশাসক চরম ব্যস্ত, ঠিক সেই সময়ই ফারুক সাক্ষাৎ করেন তাঁর সঙ্গে। পুরো ঘটনা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। রোগীর অবস্থা, অর্থনৈতিক সংকট ও চিকিৎসার বাস্তবতা বুঝে তিনি কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় না গিয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।জেলা প্রশাসক দ্রুত জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। একই সঙ্গে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর লিখিত সুপারিশ প্রদান করেন, যাতে রাজিয়া বেগম সরকারি চিকিৎসা সুবিধার আওতায় আসতে পারেন।এই সুপারিশ নিয়ে ওমর ফারুক যোগাযোগ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে। জেলা প্রশাসকের সুপারিশপত্রের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রাজিয়ার আবেদন প্রক্রিয়াকরণ করে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর সরকারি বিধি অনুযায়ী এককালীন ২০ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার শর্তে ডায়ালাইসিস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকারি ব্যবস্থায় প্রতিবার ডায়ালাইসিসে রাজিয়ার খরচ হবে মাত্র ৫০০ টাকা, যা বেসরকারি হাসপাতালের তুলনায় প্রায় বারো গুণ কম।রবিবার (২১ ডিসেম্বর) আবারও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন ওমর ফারুক। বোনের চিকিৎসা ও প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তার আবেদন জানালে জেলা প্রশাসক মুহূর্তের মধ্যেই তাঁকে সহায়তা প্রদান করেন।তিন দফা সাক্ষাৎ এবং ধারাবাহিক সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত ওমর ফারুক সময়ের কন্ঠস্বর-কে বলেন, “আমার বোন অন্য জেলার বাসিন্দা, এই বিষয়টি স্যার কখনোই বিবেচনায় নেননি। তিনি একজন ডিসি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। ব্যস্ততার মাঝেও তিনি দীর্ঘ সময় ধরে আমার কথা শুনেছেন।”চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক রুমা ভট্টাচার্য জানান, “জেলা প্রশাসক মহোদয়ের রেফারেন্স দেওয়া রোগীর আবেদনটি অনুমোদন করা হয়েছে। আবেদনে দেওয়া নম্বরে ইতোমধ্যে ডায়ালাইসিস ইউনিট থেকে যোগাযোগ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত অর্থ ব্যাংকে জমা দিয়ে আগামী ছয় মাসের জন্য ডায়ালাইসিস ইউনিটে ভর্তি হতে পারবেন। ছয় মাস পর নিয়ম অনুসারে নবায়নের সুযোগ রয়েছে।”চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, “এটি একজন প্রশাসকের দায়িত্ববোধের বাইরে গিয়েও মানবিকতার এক অনন্য উদাহরণ। রোগী কোন জেলার বাসিন্দা, তা নয়, একজন মানুষের জীবনই এখানে মুখ্য ছিল। আমাদের হাসপাতালও একই নীতিতে পরিচালিত হয়, রোগীর চিকিৎসাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “প্রশাসনিক কাজের ফাঁকে যদি কোনো অসহায় নাগরিকের জীবন বাঁচানোর সুযোগ আসে, তাহলে মানুষ হিসেবে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব বলে মনে করি।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল

‎চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মো.আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনারে পৃথকভাবে আবেদন করেছে দুই ব্যাংকসহ একই আসনের জামায়াতের Read more

সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের
সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহাসহ ১৫ বিচারকের ব্যক্তিগত নথিসহ সম্পদের বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন Read more

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত
সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া Read more

মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাগুরায় এবার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দুই যুবক কতৃর্ক ধর্ষনের অভিযোগ উঠেছে।১৬ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরী রাস্তায় Read more

সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন
সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন

শব্দ দূষণ রোধে সরকার কঠোর অবস্থান নিলেও চট্টগ্রামের সাতকানিয়ায় এখনও অবাধে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হর্ন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত Read more

যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে শেষ পর্যন্ত চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যাঁকে ঘিরে একসময় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন