শরিফ ওসমান হাদি, তার একটা এক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। এ ঘটনার পর আমরা বলেছি যে, এটা সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে- এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন। দেশে চলমান ‘মব ভায়োলেন্সের’ প্রতিবাদে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে এই সভা আয়োজন করে।নাহিদ বলেন, আমাদের জন্য দুর্ভাগ্যজনক, যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলোসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা করেছে, তারা জুলাই গণ-অভ্যুত্থানের স্লোগানগুলোকে ব্যবহার করেছে। শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করেছে। আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে।’তিনি বলেন, ‘আমরা আজকে যেই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, এটা দুর্ভাগ্যজনক। কারণ এই পুরো পরিস্থিতির সঙ্গেই আমাদের জুলাই অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে এই পরিবেশ এবং যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আমরা সেই দিকে আগাচ্ছি না।’নাহিদ বলেন, ‘আমরা বলেছি, এ ঘটনায় সরকারের ভিতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই। এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারও পক্ষে করা সম্ভব হতো না। কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকমও না। ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। ওসমান হাদির মৃত্যুর পরে কী কী ঘটানো হবে, সেটার একটা চক্রান্ত, পরিকল্পনা আগে তৈরি হয়েছে। ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে।’এনসিপির নেতা বলেন, ‘আমরা মনে করি আমাদের সবারই এটার কিছু দায় আছে। আমাদের অনেক বেশি দায় আছে। যারা আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। ব্যক্তিগতভাবে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমাদের জন্য এটা আরও দুর্ভাগ্যজনক।’নাহিদ আরও বলেন, ‘আজকে আমরা শব্দটা ব্যবহার করছি মব ভায়োলেন্স। এই শব্দটির সঙ্গে প্রথম দিকে একমত হতাম না বা আমরা এটার বিরোধিতা করতাম। কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, তাদের পক্ষ থেকেই পুরা জুলাই গণ-অভ্যুত্থানকে প্রথম থেকে বলা হয়েছে মব। ফলে আমরা বলেছি যে এটা মবোক্রেসি না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনের পক্ষে বার্তা দেওয়ায় কি অধিনায়কত্ব হারিয়েছেন রিজওয়ান?
ফিলিস্তিনের পক্ষে বার্তা দেওয়ায় কি অধিনায়কত্ব হারিয়েছেন রিজওয়ান?

পাকিস্তান ক্রিকেটে নেতৃত্ব যেন রকিং চেয়ারের মতো! একবার এদিক, একবার ওদিক। সেই ধারাবাহিকতার সর্বশেষ শিকার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। Read more

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ
পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ ৭টি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক Read more

পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার
পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন
৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ পহেলা সেপ্টেম্বর থেকে জেলে, বনজীবী ও দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার। বন বিভাগের অনুমতি Read more

বেনাপোলে প্রিন্স হত্যার ২১ বছর পর ভগ্নিপতি মিজানসহ ৪ জনের কারাদণ্ড
বেনাপোলে প্রিন্স হত্যার ২১ বছর পর ভগ্নিপতি মিজানসহ ৪ জনের কারাদণ্ড

বেনাপোলের ভাড়ায় মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্সকে হত্যার ২১ বছর পর ভগ্নিপতি উদ্ভাবক মিজানুর রহমান মিজানসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন