খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা।আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দলটির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক বলে জানা গেছে।খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে।গুলিবিদ্ধ মোতালেবের ছবি যুক্ত করে এনসিপির যুগ্ম-সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ফেসবুকে লিখেছেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে।আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব শিকদারকে (৩৭) দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল স্কুল এলাকায়। ওসি রফিকুল ইসলাম বলেন, মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঞ্ছারামপুরে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
বাঞ্ছারামপুরে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের Read more

মুন্সীগঞ্জে বিএনপির নববর্ষের শোভাযাত্রায় সংঘর্ষ
মুন্সীগঞ্জে বিএনপির নববর্ষের শোভাযাত্রায় সংঘর্ষ

মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট Read more

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব Read more

কোম্পানীগঞ্জে ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
কোম্পানীগঞ্জে ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট টু মৌলভীবাজার সড়কের সাড়ে ৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দিয়েছেন ওই Read more

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও Read more

লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে
লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা হয়েছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি (ইউকেএমটিও) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন