পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের স্লোব বাংলাদেশ নামে একটি বেসরকারী হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  শিশু হাফসা ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামের আমিন খানের মেয়ে।হাফসা সম্প্রতি কালিশুরী ইউনিয়নের হাসপাতালের অদুরে শিবপুর গ্রামে নানা জলিল হাওলাদারের বাড়িতে বেড়াতে আসছিল।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রবিবার দুপুর আড়াইটার দিকে হাফসা হাটতে হাটতে হাসপাতালের সামনে আসলে দ্রæত গতির ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে হাফসাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাফসার মৃত্যু হলে ট্রলি চালক দ্রæত পালিয়ে যায়। পড়ে স্থানীয়রা মীম ব্রিকস নামে একটি ইটভাটার ট্রলির অপর দুই চালক রফিক ও রিফাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এনআই  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুটেক্স অ্যাপারেল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
বুটেক্স অ্যাপারেল ক্লাবের  নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের অ্যাপারেল Read more

কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট
কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় Read more

মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা
মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে দুই পকেটমারকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) Read more

নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংক থেকে নিলামের Read more

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার এবং আরও তিন জেলার ওপর দিয়ে Read more

ঈদের দিন ফুলের রাজ্যে ঘুরতে এসে দুর্ঘটনায় হতাহত
ঈদের দিন ফুলের রাজ্যে ঘুরতে এসে দুর্ঘটনায় হতাহত

ঈদুল আযহার দিনে ফুলের রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বন্ধু নিহত ও দুই বন্ধু আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন