সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রাজশাহী ১২ ও রংপুর বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।ডেঙ্গুতে মারা যাওয়া দু’জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪১২ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ১ হাজার ৭৯১ জনে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনার নামে ‘চিরকুট’
পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনার নামে ‘চিরকুট’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে বেশ কিছু চিরকুট পাওয়া গেছে। এবার ৪ মাস ১৭ Read more

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে একটি মানবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে Read more

রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাড় থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) Read more

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ

জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও লিফলেট বিতরণ Read more

সড়ক সংস্কার কাজের মেয়াদ বাড়ে, তবুও কাজ শেষ হয় না
সড়ক সংস্কার কাজের মেয়াদ বাড়ে, তবুও কাজ শেষ হয় না

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের বাঁধঘাট থেকে ছোটবগী বাজার পর্যন্ত ৯ হাজার ৭০০ মিটার সড়কটির প্রশস্তকরণ ও সংস্কার কাজ দশ Read more

ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?
ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?

সারা দেশে গত কয়েক দিন ধরে বজ্রসহ ঝড়-বৃষ্টির প্রভাব চলমান রয়েছে। এমন অবস্থায় আসন্ন ঈদুল আযহা উদ্‌যাপন ঘিরে সাধারণ মানুষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন