সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষ হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বৈঠক শেষে তিন বাহিনীর প্রধানরা বের হন।এর আগে, বেলা ১২টার একটু আগে  সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান ইসি সচিবালয়ে পৌঁছান। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান। জানা গেছে, প্রথমে তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও নির্বাচনি পরিবেশ বজায় রাখা নিয়ে আলোচনা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান
ভারত-পাকিস্তান ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান

জম্মু-কাশ্মীরে ভয়াবহ হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ২ দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি Read more

হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড
হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করায় এক যুবদল কর্মীকে তিন Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) পুলিশ সদর Read more

বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি
বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল Read more

পাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ব্যবসা বিষয়ক সম্মেলন হচ্ছে আগামীকাল 
পাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ব্যবসা বিষয়ক সম্মেলন হচ্ছে আগামীকাল 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় পর্যায়ের ব্যবসা বিষয়ক সম্মেলন। “1st National Conference on Read more

সালথা-নগরকান্দা সড়কের ভাঙা অংশ মেরামত করলো জামায়াতে ইসলামী
সালথা-নগরকান্দা সড়কের ভাঙা অংশ মেরামত করলো জামায়াতে ইসলামী

ফরিদপুরের সালথায় স্থানীয় জনগণের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সালথা-নগরকান্দা মেইন সড়কের ভাঙা অংশ মেরামত করেছে জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-২ আসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন