কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি নিহত পার্শ্ববর্তী চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকার শাহের আলীর ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে মুকুল মিয়া ধামশ্রেণি বড়াইবাড়ী এলাকায় নিজ জমিতে কয়েকটি ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। গাছগুলো কাটার শেষ পর্যায়ে অসাবধানতাবশত মুকুল মিয়া শরীরের ওপর একটি গাছ চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তার মরদেহ চিলমারী উপজেলার রাণিগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকায় নিজ বাড়িতে নিয়ে যায়।এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সরেজমিন তদন্ত করেছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি
হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি

মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। যেখানে প্রতিদিন ভীড় করেন জেলার শত শত যাত্রী। এর মধ্যে ঢাকা Read more

ঢাবির হলে ধূমপায়ীদের জন্য কঠোর বিধিনিষেধ
ঢাবির হলে ধূমপায়ীদের জন্য কঠোর বিধিনিষেধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ.এফ. রহমান হলে অধূমপায়ী শিক্ষার্থীদের কক্ষে ধূমপায়ীদের সিট দেওয়া হবে না বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ।শনিবার (২৬ Read more

জামিন নামঞ্জুর: কারাগারে পাকুন্দিয়া আওয়ামী লীগের চার নেতা
জামিন নামঞ্জুর: কারাগারে পাকুন্দিয়া আওয়ামী লীগের চার নেতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগের যুগ্ম আহবায়কসহ চার নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার Read more

ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির
ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে কিছুদিন আগে। সেই খবর নিজেই দিয়েছিলেন তিনি। প্রথমবার দেশেই তার সফল Read more

ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু
ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন