মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এমনকি সেখানে নিয়ে ময়নাতদন্ত কার্যক্রমও শুরু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নিরাপত্তা দিতে দেখা গেছে।সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি (ঢাকা মেট্রো-শ ১১-৪৯৫৪) ব্যবহার করে ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পৌঁছানো হয়। সেখানে প্রয়োজনীয় ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ আবারও আগের স্থানে, অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়া হবে।জানা গেছে, ময়নাতদন্ত শেষে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার কফিন দেশে পৌঁছায়। এরপর মরদেহ সংরক্ষণের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়।শহীদ ওসমান হাদির মৃত্যু ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। সহযোদ্ধা ও সমর্থকরা দ্রুত বিচার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল Read more

দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের

ভারতের দিল্লিতে ভারী বৃষ্টির জেরে মন্দিরের দেওয়াল ভেঙে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে Read more

কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর বেনাপোল চেকপোস্টে
কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর বেনাপোল চেকপোস্টে

নদী ভাঙন, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায়, বাল্য বিবাহ, যৌতুকের শিকার, স্বামী পরিত্যক্তা কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর Read more

গবিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
গবিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয় (গবি) ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজনে ‘অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা–২.০’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ Read more

আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিও নিয়ে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

সাংবাদিককে গুলি করে হত্যা
সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন