ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জুলাই অভ্যুত্থানপন্থী গণতান্ত্রিক শক্তিসমূহের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলটি টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথি, এনসিপি টাঙ্গাইল জেলার সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার আহ্বায়ক আলামিনসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।মিছিল ও সমাবেশে অংশ নেওয়া ছাত্র-জনতা ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘হাদি ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘রুখে দাও জনগণ ভারতীয় আগ্রাসন’সহ বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদি মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে তিনি সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তিনি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, কারা যোগ দিচ্ছেন
আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, কারা যোগ দিচ্ছেন

বিশ্ব নেতৃবৃন্দ, ক্যাথলিক কর্মকর্তাগণ এবং সারা বিশ্ব থেকে জমায়েত হওয়া শোকাহত হাজার হাজার মানুষ আজ সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের শেষকৃত্যানুষ্ঠানে Read more

শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ, এক চার্জে চলবে ১৪ দিন
শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ,  এক চার্জে চলবে ১৪ দিন

জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ মুভ আসছে অ্যামোলেড ডিসপ্লেতে। স্মার্টওয়াচটি একটি ১.৮৫ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লে Read more

ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি
ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, থানায় ও বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত Read more

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় ওই দুর্ঘটনা Read more

কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ
কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ

মিসরের কায়রোতে অবস্থিত জাদুঘর থেকে ফেরাউনের এক অমূল্য স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। প্রায় তিন হাজার বছর পুরোনো এই গয়নাটি Read more

এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। নির্বাচনে অংশ নিবেন না তিনি। আজ রবিবার (২৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন