কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ জনতা অফিসটিতে ঢুকে সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। ভাঙচুরের সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ায় বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ জনতা মিছিল করেন। মিছিলকারীরা পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধের পর কর্মসূচি শেষ হয় এবং রাত ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার দিকে প্রথম আলো অফিসসহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘এ ধরনের কিছু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অরাজকতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?
দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে  বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?

শনিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে ফুঁসতে থাকে তিস্তা, মহানন্দা ও তোর্সা নদী। গভীর রাতে কোথাও ভূমিধ্বস দেখা দেয় কোথাও Read more

কুমিল্লায় সবজির আগুনঝরা, বাজারে হাঁসফাঁস ক্রেতারা
কুমিল্লায় সবজির আগুনঝরা, বাজারে হাঁসফাঁস ক্রেতারা

শুক্রবার সকাল। ছুটির দিনে একটু স্বস্তি নিয়ে বাজারে বের হয়েছিলেন কুমিল্লার অশোকতলার জিসান আহম্মেদ। হাতে ঝোলার ব্যাগ, মনে আশা অন্তত Read more

নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। সোমবার (১৯ মে) সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের Read more

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না: পাকিস্তান
দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না: পাকিস্তান

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের নতুন ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির।শুক্রবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন ৪ জন কর্মকর্তা। রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ Read more

দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান
দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান

আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন