ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেও আন্দোলন অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শাহবাগ পরিণত হয়েছে স্লোগানে উত্তাল এক প্রতিবাদস্থলে।শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন আন্দোলনকারীরা। এ সময় তারা ‘ভারতীয় পণ্য বয়কট’, ‘বয়কট বয়কট’সহ নানা স্লোগান দেন।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্বতঃস্ফূর্তভাবে ছাত্র-জনতা শাহবাগে সমবেত হতে থাকেন। তাদের হাতে বিভিন্ন পতাকা, মুখে নানা স্লোগান। এ সময় ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো’, ‘যুগে যুগে লড়ে যাবো’, ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’, ‘লীগ ধর জেলে ভর’- এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।এদিকে, হাদির মৃত্যুর ঘটনায় শুক্রবার বাদ জুমা রাজধানীর শাহবাগে অবস্থিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ইসলামি ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গণসংযোগকালে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়, তবে গুলির একটি অংশ মস্তিষ্কে রয়ে যায়। অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতভর প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে শাহবাগসহ ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন ৩০ আগস্ট। ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী Read more

অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ
অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাম্প ম্যানেজমেন্ট বিভাগে  ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। Read more

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন

এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, Read more

চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা
চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার Read more

ব্যস্ত সূচির মাঝেও ফিটনেসে মনোযোগী সাকিব
ব্যস্ত সূচির মাঝেও ফিটনেসে মনোযোগী সাকিব

জাতীয় দলে নেই, তবুও খেলার ব্যস্ততা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ—যেখানে সুযোগ Read more

উন্নয়ন ছাড়াই কোটি টাকার বিল! চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত দাবি
উন্নয়ন ছাড়াই কোটি টাকার বিল! চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত দাবি

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন