ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বেগম রোকেয়া হলের সামনে যাত্রী ছাওনি এলাকায় তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তিনি বলেন, শরীফ ওসমান হাদি জুলাই-আগস্টের গণআন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার হত্যার সুষ্ঠু বিচার চাই।নাসির উদ্দীন নাসির অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা দেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করেছে এবং অবৈধ নির্বাচন আয়োজন করেছে, তারাই হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটি আসন্ন গণতান্ত্রিক নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। ছাত্রদল এসব অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকবে এবং প্রয়োজন হলে রাজপথে দাঁতভাঙা জবাব দেবে।তিনি আরও বলেন, হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা গুজব ছড়াচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাচ্ছে, ছাত্রদল তাদের তৎপরতা প্রত্যাখ্যান করে। একই সঙ্গে তিনি হাদির পরিবার ও তার সন্তানের প্রতি গভীর সমবেদনা জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদে সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব Read more

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

শৈত্যপ্রবাহের কারণে সোমবার (৫ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের Read more

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের মারধর-লুটপাট, ২ ভারতীয়র কারাদণ্ড
সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের মারধর-লুটপাট, ২ ভারতীয়র কারাদণ্ড

সিঙ্গাপুরে ছুটিতে বেড়াতে গিয়ে ২ যৌনকর্মীকে হোটেল কক্ষে মারধর ও লুটের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে ৫ বছর ১ মাসের কারাদণ্ড Read more

কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন গাঁজা ব্যবসায়ীসহ ওয়ারেনটভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে।শুক্রবার (১১ Read more

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালবাসী
মশার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালবাসী

দিন-রাতে মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বরিশাল নগরবাসীর। বিশেষ করে গভীর রাতে মশার অত্যাচার কয়েকগুণ বেড়ে যায়। মশার অত্যাচারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন