ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যমে এ শোক বার্তা পাঠান নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।শোক বার্তায় বলা হয়, শরিফ ওসমান হাদী মৃত্যুবরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।শোক বার্তায় আরও বলা হয়, শরিফ ওসমান হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তিনি যে সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা অবিস্মরণীয় হয়ে থাকবে। নির্বাচন কমিশন গভীরভাবে শোকাহত। কমিশন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ‍সিঙ্গাপুরে নেওয়া হয়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়
সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়

এশিয়া কাপের সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ৪ Read more

ইসরায়েলের ৩ গুপ্তচরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস
ইসরায়েলের ৩ গুপ্তচরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। এই ঘটনাটি গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনে ঘটেছে এবং এর Read more

৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি মাস সেপ্টেম্বরের ৬ দিনে ৫১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। স্থানীয় মুদ্রায় যা প্রায় Read more

মিরপুরে দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
মিরপুরে দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামলেও একের পর Read more

পেট্রোল আগুনে দগ্ধ হয়ে বাউফলে জামায়াত নেতার মৃত্যু  
পেট্রোল আগুনে দগ্ধ হয়ে বাউফলে জামায়াত নেতার মৃত্যু  

পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া জামায়াত নেতা মো. নাসির উদ্দিন (৫২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। রোববার (২৭ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন