সন্ত্রাসীদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের রিফিউজি কলোনীটিতে হানা দেয় পুলিশ এবং সেনাবাহিনী । এর আগে বুধবার রাতে কলোনীতে রুবেল এবং রকি নামের দুটি সন্ত্রাসী বাহিনী ব্যাপক সংঘাত ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে বরিশাল নগরময় উত্তেজনা তৈরি হয়, সর্বত্র ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল এবং রকি দুটি বাহিনীই অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তারা স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় কলোনীতে সন্ত্রাস করে আসছিল। মঙ্গলবার রাতে দুটি গ্রুপ অস্ত্রের মহড়া দিয়ে গোলাগুলিতে জড়িয়ে তুমুল আলোচনা তৈরি করে।এতে নগরবাসীর নিরাপত্তার ভাবনায় টেনশনে পড়ে পুলিশ। মঙ্গলবার এবং বুধবার কবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর পরে বুধবার সন্ধ্যায় পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয় যৌথ অভিযানের। পুলিশের একটি সূত্র জানিয়েছে, রিফিউজি কলোনীর পাশাপাশি কেডিসিসহ অপর কলোনীগুলোতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে যাচ্ছে। যে কোনো মূল্যে অপরাধীদের ধরতে চাইছে। বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মামুন উল ইসলাম জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। এবং তাদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প

আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে বিশ্বের অন্যতম বৃহৎ Read more

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মনির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় Read more

মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ২
মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়া মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে শাপলা নামের একজনের মরদেহ Read more

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) Read more

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে
নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন,  নির্বাচন কমিশনের (ইসি) ২টি অধ্যাদেশ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এ সংশোধনীর Read more

খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সবাই চেনেন ‘রিপন ভিডিও’ নামে। হিউমার ও গ্রামীণ কনটেন্টের মাধ্যমে পরিচিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন