পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটক ব্যাক্তির নাম দিপংকর শীল (৪৫)। তিনি রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা উমেশ শীলের ছেলে। নিজেকে পল্লী চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন তিনি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ। এ সময় চিকিৎসা সেবা দেওয়া অবস্থায় ভূয়া চিকিৎসককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিএমডিসি আইন, ২০১০-এর ২২ ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, দিপংকর শীলের কোনো বৈধ চিকিৎসা সনদ নেই এবং তিনি রোগীদের এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ জানান, দিপংকর শীল পূর্বেও একই অপরাধে দণ্ডিত হয়েছিলেন। পুনরায় একই অপরাধ করায় তাকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী
দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

দেশে তেলের সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে তেলের কোনো সংকট Read more

চাটমোহরে একরাতের আগুনে নিঃস্ব ৫ পরিবার
চাটমোহরে একরাতের আগুনে নিঃস্ব ৫ পরিবার

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া দক্ষিণ বালুদিয়ার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে পাঁচটি পরিবার। শুক্রবার (৬ সেপ্টেম্বর) Read more

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১এপ্রিল) জুমা’র নামাজ শেষে চক বাজার Read more

কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম
কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম

সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আসামি আব্দুল মজিদ মিনুকে (২৬) দ্রুত গ্রেপ্তার করতে মানববন্ধন ও প্রতিবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন