সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলা একাডেমি।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাষাভিত্তিক গবেষণার জন্য এ বছর ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।প্রকৃতি ও বিজ্ঞান চর্চার জন্য ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন খসরু চৌধুরী। বাংলা কবিতার জন্য ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন সানাউল হক খান। দুটি পুরস্কারেরই অর্থমূল্য এক লাখ টাকা।’সাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন হাফিজ রশিদ খান। নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে পুরস্কারটি পাচ্ছেন তিনি। অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে অবদানের জন্য ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে’ ভূষিত হয়েছেন তারিক আনাম খান। এ দুটি পুরস্কারের অর্থমূল্যও এক লাখ টাকা।অনুবাদ সাহিত্যে অনন্য অবদানের জন্য ‘আবু রুশ্‌দ সাহিত্য পুরস্কারে’ ভূষিত হয়েছেন শিবব্রত বর্মন। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাচ্ছেন সফিক ইসলাম। ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের জন্য তাকে এ পুরস্কারটি দেয়া হচ্ছে। এটির অর্থমূল্য ৫০ হাজার টাকা।’রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন দুজন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সুব্রত বড়ুয়া। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।অন্যদিকে, অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে এ পুরস্কারে ভূষিত হয়েছেন আনিসুর রহমান। ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য তিনি পুরস্কারটি পাচ্ছেন। এক্ষেত্রে পুরস্কারটির অর্থমূল্য এক লাখ টাকা।পুরস্কৃতদের আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ জুলাই: নামাজের সময়সূচি
১২ জুলাই: নামাজের সময়সূচি

আজ শনিবার, ১২ জুলাই ২০২৫ ইংরেজি, ২৮ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৬ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন Read more

আত্মসমর্পণ করে জামিন পেলেন মডেল সানাইয়ের স্বামী
আত্মসমর্পণ করে জামিন পেলেন মডেল সানাইয়ের স্বামী

স্বামীর বিরুদ্ধে ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে মামলা করেন মডেল সানাই মাহবুব। শারীরিক-মানসিক নির্যাতন করে যৌতুক দাবির অভিযোগে আলোচিত মডেল Read more

‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা’
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা’

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি Read more

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে অপপ্রচারের অভিযোগ, সেনাবাহিনীর সংবাদ ব্রিফিং
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে অপপ্রচারের অভিযোগ, সেনাবাহিনীর সংবাদ ব্রিফিং

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ সাতজনকে আটক করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন