গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা মাত্র।’রবিবার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হজরত গেদু শাহ্ চিশতি (রহ.)-এর ৪৯তম বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, তিনি মানুষের পাশে থাকতে চান এবং তাদের নিয়েই কাজ করতে চান। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামি দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণকে তিনি নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এ দেশের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ বলেও মন্তব্য করেন তিনি।গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুর বলেন, প্রত্যেক মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। কাউকে জোর করে বাধা দেয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতিতে তারা বিশ্বাস করেন না।চাঁদাবাজি ও জনভোগান্তির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে নুর বলেন, উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সবাই নির্বিঘ্নে ব্যবসা করছেন। তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে বলে আসছি, ব্যবসা পরিচালনা করতে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। আমাদের দলের কেউ চাঁদাবাজি বা জনভোগান্তির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনও ছাড় দেয়া হবে না।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলার মনপুরায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু
ভোলার মনপুরায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু

ভোলার মনপুরায় বজ্রপাতে পৃথক ৩ কৃষকের ৫টি গরুর মৃত্যু হয়েছে। এতে তাদের আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি Read more

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।  আজ বুধবার (২৫ মার্চ) থেকে Read more

সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার
সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সুরমা পাটোয়ারী বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ মে) Read more

অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে
অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে। তিনি Read more

তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা
তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর নতুন করে সংবিধান পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত তিন দশকের লুটপাটের তদন্তসহ রাজনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন