কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন তার ছেলে দাভিদে আনচেলত্তি। তবে সেখানে বেশিদিন থাকেননি তিনি। দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় দায়িত্ব ছেড়ে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগো’র পূর্ণকালীন কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দাভিদ। এটিই ছিল পূর্ণকালীন কোচ হিসেবে ডন কার্লোর ছেলের প্রথম দায়িত্ব। তবে বোতাফাগোর কোচের পদে টিকতে পারলেন না তিনি। বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান কোচ দাভিদে আনচেলত্তিকে বরখাস্ত করেছে বোতাফাগো। বোতাফাগো ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তেদোরেসের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ৩৬ বছর বয়সী দাভিদেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।রিও ডি জেনেইরোভিত্তিক ক্লাবটি সদ্য সমাপ্ত মৌসুমে  ব্রাজিলিয়ান লিগের চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোর চেয়ে ১৬ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ হয়েছে। আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তেদোরেসের শেষ ষোলোয় ইকুয়েডরের ক্লাব লিগা দে কুইটোর কাছে হেরে বিদায় নেয়।বোতাফোগো এক বিবৃতিতে জানিয়েছে, দিনের শুরুতে অনুষ্ঠিত একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।উল্লেখ্য, সবশেষ ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর জুলাই মাসে তৎকালীন কোচ রেনাতো পাইভা’র স্থলাভিষিক্ত হন দাভিদে আনচেলত্তি। এর আগে ইতালীয় এই কোচ গত এক দশকেরও বেশি সময় ধরে তার বাবার সঙ্গে বিভিন্ন ভূমিকায় বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন ও রিয়াল মাদ্রিদে কাজ করেছেন। এছাড়া তিনি ব্রাজিল জাতীয় দলেও আনচেলত্তির কোচিং স্টাফের সদস্য।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে Read more

বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ Read more

লোগো পরিবর্তন করছে জামায়াত
লোগো পরিবর্তন করছে জামায়াত

দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।জামায়াতে ইসলামীর দলীয় Read more

ইরান থেকে ফেরত আসতে ২৫০ বাংলাদেশির নিবন্ধন
ইরান থেকে ফেরত আসতে ২৫০ বাংলাদেশির নিবন্ধন

ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৯০ জনকে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে ফেরত Read more

সৌদির পথে উড়াল দেবে নুনিয়েজ, লিভারপুলের পরবর্তী টার্গেট কে?
সৌদির পথে উড়াল দেবে নুনিয়েজ, লিভারপুলের পরবর্তী টার্গেট কে?

গত মৌসুমের শেষ থেকেই গুঞ্জন চলছিল, লিভারপুলের আক্রমণভাগে বড় পরিবর্তন আসছে। সেই গুঞ্জন এবার সত্যি হয়ে গেল। কলম্বিয়ান উইঙ্গার লুইস Read more

ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের
ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন