বাংলাদেশ বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ সোমবার (৫ মে) রাজধানীর তেজগাঁওস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনোরে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি ছিলেন। তিনি ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। সেমিনারে ২০২৪ সালের বিমান উড্ডয়নের কার্যক্রম এবং উড্ডয়নসংক্রান্ত সব ঘটনার বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।সেমিনারে বিমানবাহিনী প্রধান বিমানবাহিনীর সব সদস্যের কঠোর পরিশ্রম এবং পেশাদারির প্রশংসা করে বলেন, এর ফলস্বরূপ ২৩ হাজার ২৬ ঘণ্টা নিরাপদ উড্ডয়ন সম্ভব হয়েছে, যা বাংলাদেশ বিমানবাহিনীর কার্যক্রমের সাফল্য এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সেমিনারের মূল উদ্দেশ্যের প্রশংসা করেন এবং উল্লেখ করেন, এটি বিমানবাহিনীর অভিজ্ঞ সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের একটি মূল্যবান প্লাটফর্ম, যা সহযোগিতা বৃদ্ধি এবং উড্ডয়ন নিরাপত্তা উন্নয়নে সহায়তা করে।তিনি উপস্থিত সব এয়ারক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলারসহ সংশ্লিষ্ট সবার নিবিড় তত্ত্বাবধান বাড়ানোর পাশাপাশি অতীত অভিজ্ঞতালব্ধ ব্যাবহারিক জ্ঞানের সফল প্রয়োগ ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়াসমূহ কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।বক্তব্য শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ বিমানবাহিনী যেকোনো সময় আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বদা প্রস্তুত।  উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশ বিমানবাহিনী জাতিসংঘ মিশন রোটেশন ফ্লাইট, যুক্তরাজ্য এবং চেক রিপাবলিকের জন্য ফেরি ফ্লাইট, র‌্যাপেলিং এবং ফাস্ট রোপিং, প্যারা ট্রুপিং, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর জন্য মেডিক্যাল ইভাকুয়েশন, বিভিন্ন ভিভিআইপি ফ্লাইট, পুনরুদ্ধার এবং ফেনী বন্যার্তদের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। সর্বশেষে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারকে ‘আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ এবং ৫ নং বহরকে ২০২৪ সালের সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য ‘আন্তঃবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করা হয়। এছাড়াও এ বছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক বিমান প্রকৌশল বহরকে ‘বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি’ প্রদান করা হয়।অনুষ্ঠানে বিমান সদর ও বিমানবাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনারা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ও রাসায়নিক সার Read more

আজ শুরু হচ্ছে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম
আজ শুরু হচ্ছে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিয়ার সম্মেলন’ এবং ‘বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫’। বাংলাদেশের Read more

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের জন্য ইনজুরি হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় Read more

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ

কুমিল্লা-৬ আসনে দীর্ঘদিন ধরে বিএনপিকে আগলে ধরে রাখা ত্যাগী নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন কে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত Read more

লালপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী
লালপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী

নাটোরের লালপুরে বিএনপি থেকে শতাধিক কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার পর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া Read more

মতিউরকাণ্ডে ১১ পুলিশ সদস্য বরখাস্ত
মতিউরকাণ্ডে ১১ পুলিশ সদস্য বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় তাকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে পুলিশের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন