এবার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান৷ কোনো কুচক্রী মহলের দ্বারা ক্ষতির স্বীকার হতে পারেন বলে আশঙ্কা তার৷ আর সেটি জানিয়ে নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে তার পক্ষ থেকে৷  জাকির খানের মা আছিয়া বেগম ১৭ ডিসেম্বর (বুধবার)  নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডিটি দায়ের করেন।জিডিতে তিনি উল্লেখ করেন, আমার ছেলে জাকির খান বিএনপির রাজনীতি করায় প্রতিহিংসার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জড়িত করে। আওয়ামী লীগ আমলে তিনি দীর্ঘদিন জেল খেটেছেন।বর্তমানে ওইসকল মামলায় খালাস পেয়ে বিএনপির সকল কর্মসূচী পালন করে আসছেন। বর্তমানে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল জাকির খানের ক্ষতিসাধন করতে পারে। ফলে তিনি তার ছেলের (জাকির খান) নিরাপত্তা চান৷ প্রসঙ্গত, জাকির খানের বিরুদ্ধে ব্যবসায়ী নেতা শাব্বির আলম খন্দকার হত্যাসহ ৪টি হত্যাসহ মোট ৩৩টি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময় কারাগারে ছিলেন তিনি। ২০০৩ সালে ব্যবসায়ী নেতা শাব্বির আলম হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর গোপনে দেশে ফিরে এসে রাজধানীর বসন্ধুরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবার বসবাস শুরু করেন।২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র‍্যাব। এর পর থেকে নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন তিনি। সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী নেতা শাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। চলতি বছরের ১৩ এপ্রিল তিনি কারামুক্ত হন৷ এদিন শহরজুড়ে ব্যাপক শোডাউন দিয়ে আলোচনায় আসেন জাকির খান৷ এরপর থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে৷ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান
এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান

শুক্রবার রাতে ইরানে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহায়তার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ জুন) এক Read more

বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ
বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে রোগীদের সঙ্গে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স-স্টাফদের Read more

ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের
ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, এই Read more

মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি
মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি

বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ Read more

বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান
বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান

গত জুনে যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার মিশনে ইসরায়েলকে সহায়তা করার অপরাধে রুজবেহ ভাদি নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে Read more

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম

দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর চলতি মাসের ১২ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন