শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ধামুইরহাট উপজেলার হযরতপুর গ্রামের বেনজির আহমেদ, পূর্ব চকপ্রাদ এলাকার রফিকুল ইসলাম, কাশিয়াডাঙ্গা এলাকার আল আমিন ও জাহানপুর এলাকার হেলাল হোসেন, সদর উপজেলার ভীমপুর এলাকার সিরাজ উদ্দিন ও নিন্দইল এলাকার জাহাঙ্গীর আলম, আত্রাই থানার কাসিয়াবাড়ি এলাকার মোকলেসুর রহমান, রাণীনগর উপজেলার চরকোনাই এলাকার সখিমুদ্দীন, বদলগাছী উপজেলার কাশিমালা গ্রামের মিন্টু হোসেন ওরফে সকি, মহাদেবপুর উপজেলার চকগোড়া পূর্ব পাড়ার জালাল উদ্দিন, কর্ণপুর জোয়াদ্দার পাড়ার পূর্ণ চন্দ্র সাহা ও দক্ষিণওড়া গ্রামের মামুনুর রশিদ এবং পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবিনা বেগম।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিলহান্ট টু ” পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে ওই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ  নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান জেলা পুলিশের উর্দ্ধতন এই কর্মকর্তা।জানা যায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ফেজ-২ নামক অভিযান ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিন ব্যাপী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২)” পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা হতে  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলের সাথে সংযুক্ত মোট ১৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে  আইন-শৃঙ্খলা ভঙ্গ সহ জনমনের অশান্তি সৃষ্টি এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের  অভিযোগ রয়েছে। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে এই অভিযান চালানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ!
ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ পড়েন নববধূ লাভনী আক্তার (২০)।ফুলশয্যা রাতেই বরের মৃত্যুর বিষয়টি কোন ভাবেই মেনে নিতে Read more

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা

যশোরে প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইলিং করে ধর্ষণ ও চাঁদার দাবিতে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মডেল Read more

পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই

পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রবিবার (১৪ ডিসেম্বর) লাহোরে তিনি ইন্তেকাল করেন। Read more

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান
লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের Read more

১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি
১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে আত্মীয় হারানো ১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৯ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন