ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুট ওভারব্রিজে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান চলাকালে ওভারব্রিজের ওপর যত্রতত্র গড়ে ওঠা ভাসমান দোকান গুলো  তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। এছাড়া আইন লঙ্ঘন করে দোকান পরিচালনা ও সড়কে অবৈধভাবে পার্কিং করার অপরাধে ৭টি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই দণ্ড প্রদান করা হয়। এর মধ্যে সড়কে যানজট সৃষ্টির দায়ে একটি বাসের চালককেও জরিমানার আওতায় আনা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ত্রিশাল থানা পুলিশের একটি দল এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং যানজট নিরসনে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী

ইতালির ভিচেনজা শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী। রোববার (২২ মার্চ) “ইতালি বাংলা পরিবার”-এর উদ্যোগে Read more

সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার
সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে আজকের চলমান মামলা সহ ২০টি মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।সোমবার Read more

৯ জানুয়ারি: নামাজের সময়সূচি
৯ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৫ পৌষ ১৪৩২ বাংলা, ১৯ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ভারতের কলকাতা ও ত্রিপুরায় ‘বাংলাদেশবিরোধী’ বিক্ষোভ
ভারতের কলকাতা ও ত্রিপুরায় ‘বাংলাদেশবিরোধী’ বিক্ষোভ

বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকে কেন্দ্র করে ভারতের কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপিসহ আরও Read more

মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার Read more

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন