আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে একটি অতিবিরল ঘড়ি উপহার দিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। সম্প্রতি ভারত সফরে এসে অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘ভান্তারা’-তে যান মেসি। সেখানেই আর্জেন্টাইন তারকাকে ১০ দশমিক ৯ কোটি রুপি মূল্যের বিলাসবহুল ঘড়িটি উপহার দেন এই শিল্পপতি।উপহার হিসেবে দেওয়া ঘড়িটি বিশ্বজুড়ে সীমিত সংস্করণে তৈরি হয়েছে। মাত্র ১২টি ঘড়ির একটি হলো এটি। মডেলটি ‘রিচার্ড মিল আরএম০০৩-ভি২ জিএমটি টুরবিলিয়ন এশিয়া এডিশন’। ঘড়িটিতে ম্যানুয়াল-ওয়াইন্ডিং টুরবিলিয়ন মুভমেন্ট ব্যবহার করা হয়েছে, যা সময় দেখানোর পাশাপাশি দুটি ভিন্ন টাইম জোন প্রদর্শনের সুবিধা দেয়।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ঘড়িতে রয়েছে ফাংশন সিলেক্টর, পাওয়ার রিজার্ভ নির্দেশক এবং টর্ক ইন্ডিকেটর। কালো কার্বনের কেস ও টাইটানিয়াম বেসপ্লেটের সঙ্গে স্কেলেটন ডায়ালে এসব প্রযুক্তিগত বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।৩৮ মিলিমিটার আকারের কেসটি তৈরি হয়েছে কার্বন টিপিটি উপাদানে, যা সাধারণত মহাকাশ গবেষণা ও ফর্মুলা ওয়ান রেসিং প্রযুক্তিতে ব্যবহৃত হয়। ঘড়িটির স্যাফায়ার ডিস্কের কারণে ডায়ালের সংখ্যাগুলো স্পষ্ট ও উজ্জ্বলভাবে দেখা যায়।এই ধরনের রিচার্ড মিল ঘড়ি সাধারণত বিশ্বের হাতে গোনা কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সংগ্রহে রয়েছে। তাঁদের মধ্যে আছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, ফর্মুলা ওয়ান চালক মিক শুমাখার এবং সাবেক এফআইএ সভাপতি ও ফেরারি দলের প্রধান জঁ টড।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা
চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শনিবার (৩ মে) রাত Read more

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিন সারা Read more

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এবার পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। শুক্রবার (৪ এপ্রিল) ১৮৫টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন Read more

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদের জামাত
সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদের জামাত

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের একটি অংশ প্রতি বছরের মতো এবারও একদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন