পুলিশের বাধার মুখে পড়েছেন জুলাই ঐক্যের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে যাওয়ার পর গুলশানে বাধার মুখে পড়ে তারা।‘শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ডের জড়িত সকল অপরাধীকে’ দেশে ফিরিয়ে দেওয়া এবং অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরু করেছেজুলাই অভ্যুত্থানের একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’। এতে জুলাই আন্দোলনে সক্রিয় থাকা একাধিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেছেন।এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে রামপুরা থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত পুলিশ কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছিল । বাড্ডা গুলশান লিঙ্ক রোড ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ।এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতের প্রক্সি শক্তিগুলো নতুন করে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন। কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকেরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আজ শনিবার (০১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অপারেটররা আজ থেকেই Read more

তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকরে অভিযান
তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকরে অভিযান

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের মতো রংপুরের তারাগঞ্জ উপজেলায়ও নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন।শনিবার Read more

বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল
বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল

বরগুনার দুটি সংসদীয় আসনে দাখিল করা ১৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।শনিবার Read more

৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক
৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিকটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ Read more

ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে
ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে

জাতীয় সংসদ ভবনের পেছনে, স্বামীর কবরের পাশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাহিত হয়েছেন। লাখো লাখো মানুষের উপস্থিতিতে Read more

শিক্ষার্থীর সংখ্যা জাল করে ভুয়া রেজিস্ট্রেশন, সরকারি অর্থ আত্মসাৎ
শিক্ষার্থীর সংখ্যা জাল করে ভুয়া রেজিস্ট্রেশন, সরকারি অর্থ আত্মসাৎ

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক এমপিওভুক্তির আড়ালে গড়ে উঠেছে ভয়াবহ এক জালিয়াতি চক্র। অনুসন্ধানে বেরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন