জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৬ হত্যা, উসকানি, ষড়যন্ত্রসহ ৮টি অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার বিচারকার্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের জন্য নিজের আইনজীবীর মাধ্যমে আবেদন জানিয়েছেন।বুধবার (১৭ ডিসেম্বর) এ মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন করা হয়।ট্রাইব্যুনালে ইনুর পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ আবেদন করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্যরা।পঞ্চম দিনের মতো ইনুর বিরুদ্ধে জবানবন্দি দেন কাশিমপুর কারাগার-২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন। তিনি পঞ্চম নম্বর ও জব্দতালিকার সাক্ষী। গত ১৫ নভেম্বর ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য পেশ করেন তিনি।এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মামলার পঞ্চম সাক্ষী ও কাশিমপুর কারাগার-২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি পেশ করেন। একই দিন অবশিষ্ট জবানবন্দি দেন সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স। তিনি এ মামলার চতুর্থ নম্বর সাক্ষী। তার সাক্ষ্যগ্রহণ শেষে জেরা করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। গত ৮ ডিসেম্বর জবানবন্দি দেন এই উপপরিদর্শক।এদিন সকালে কারাগার থেকে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তার উপস্থিতিতেই সাক্ষ্য দিয়েছেন সাক্ষীরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ
গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্বহেডের  ধাক্কায় আতাবর (৬৫)  নামে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে। রবিবার (২০ এপ্রিল) Read more

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, এই দেশের Read more

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (০৯ Read more

সচিবালয়ে চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ
সচিবালয়ে চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ৪ Read more

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

‘যতদিন আমি দায়িত্বে আছি সারের দাম বাড়বে না’
‘যতদিন আমি দায়িত্বে আছি সারের দাম বাড়বে না’

যতদিন দায়িত্বে আছেন ততদিন সারের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন