যতদিন দায়িত্বে আছেন ততদিন সারের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সার নিয়ে একটি নীতিমালা ইতোমধ্যে হয়ে গেছে। এটি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য জাতীয় কমিটিতে যাবে। জাতীয় কমিটির প্রধান শিল্প উপদেষ্টা। উনি বাইরে আছেন, আগামী সপ্তাহে আমরা মিটিং করে অনুমোদনটা দিয়ে দেবো। নীতিমালায় আমরা সারের ডিলারের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছি।তিনি বলেন, সারের দাম বাড়ানো হয়নি। সার পাচার হয়। সারের পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।পেট্রোবাংলা সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর কথা বলেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বাড়ায়, তারপর যে সার উৎপাদন হবে, সেক্ষেত্রেও দাম বাড়বে না। অন্তত আমি যতদিন আছি সারের দাম বাড়বে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

সাগরে মাছ শিকার করতে গিয়ে বেশ কয়েক দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি হওয়া ৫৫ জন বাংলাদেশী জেলেকে Read more

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম

দখলদার ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) টার্কিশ এয়ারলাইন্স (টিকে ৬৯২১) এর একটি Read more

দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান
দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান

দেশের বিপদের সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো গুজব বা অপতথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান Read more

অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরায় হোটেলে পুলিশের অভিযান
অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরায় হোটেলে পুলিশের অভিযান

অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত হোটেল গ্র্যান্ড ইন-এ অভিযান চালাচ্ছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার Read more

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার (২১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল Read more

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

এই মুহূর্তে যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন