ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাংকার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।এদিকে ভেনেজুয়েলার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় ২ সেপ্টেম্বর দ্বিতীয় মার্কিন হামলার পূর্ণ ভিডিও প্রকাশের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। সাংবাদিকদের তিনি বলেন, এটি শীর্ষ গোপনীয় ভিডিও, জনসমক্ষে তা প্রকাশ করা হবে না।অভিযানের নেতৃত্বদানকারী নৌবাহিনীর অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলির প্রশংসা করে হেগসেথ জানান, এটি সন্ত্রাসী সংগঠন ও মাদক কার্টেলের বিরুদ্ধে একটি সফল অভিযান। এদিকে ভিডিও না দেখানোয় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার।এই অভিযানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। ভ্যানিটি ফেয়ারকে দেয়া মন্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নৌকায় হামলা চালিয়ে যাবে যতক্ষণ না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ‘হাল ছাড়েন’। এতে ট্রাম্প প্রশাসনের ‘মাদকবিরোধী অভিযান’ ব্যাখ্যার সঙ্গে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে।  এদিকে ক্যারিবীয় অঞ্চলে সামরিক মহড়া এবং ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দক্ষিণ পুয়ের্তো রিকোর একটি বন্দরে ভিড়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ। এছাড়া ত্রিনিদাদ ও টোবাগো যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের অনুমোদন দেয়ার পর ক্ষোভ প্রকাশ করেছে কারাকাস। সম্প্রতি ত্রিনিদাদের সঙ্গে সব জ্বালানি সহযোগিতা চুক্তি বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাদুরো। ভেনেজুয়েলা সরকার এটিকে তেল চুরির অংশ হিসেবে বর্ণনা করে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে।  এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ একটি সাইবার হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। প্রতিষ্ঠানটি জানায়, প্রশাসনিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।  রয়টার্স জানিয়েছে, কোম্পানির ওয়েবসাইট বন্ধ রয়েছে এবং তেল সরবরাহ সাময়িকভাবে স্থগিত হয়েছে। যদিও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এখনো হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাননি বলে জানিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ
মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ

পরিকল্পিতভাবে মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে আটক ব্যক্তিদের নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্তকারীরা। এসব নির্যাতনের ঘটনায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলেও Read more

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।বুধবার (০৪ Read more

দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭
দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭

দিনাজপুরের খানসামা উপজেলা ও দিনাজপুর সদরের নতুন ভুষিবন্দর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছেন। Read more

ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরী বৈঠক
ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরী বৈঠক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী Read more

মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা: বিচারের দাবিতে সারারাত উত্তাল টাঙ্গাইল থানা
মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা: বিচারের দাবিতে সারারাত উত্তাল টাঙ্গাইল থানা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী কাজল দেবনাথের ওপর হামলার ঘটনায় ক্ষোভে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন