আগামী বছর হজে যেতে এজেন্সির নিবন্ধিত ৭০ বছরের বেশি বয়সী হজযাত্রীর সংখ্যা চার হাজার ১৯৩ জন। সৌদি আরবের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সকল বয়স্ক হজযাত্রীদের স্বাস্থ্যগত অবস্থা জানাতে হজ কার্যক্রম পরিচালনাকারী সব লিড এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, সৌদি সরকার হজ ২০২৬ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো হজযাত্রী হজ পালন করতে না পারার নির্দেশনা ইতোমধ্যে সব হজ এজেন্সিকে অবহিত করা হয়েছে। লিড ও সমন্বয়কারী সব এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর মধ্যে ৭০ ঊর্ধ্ব বয়স্ক হজযাত্রীদের এজেন্সি ভিত্তিক তালিকা (সংখ্যা) পাঠানো হলো। এমতাবস্থায়, তার এজেন্সির মাধ্যমে নিবন্ধিত ৭০ ঊর্ধ্ব বয়স্ক সকল হজযাত্রীর স্বাস্থ্যগত অবস্থা সরেজমিন পরিদর্শন/কথা বলে হালনাগাদ তথ্য সংগ্রহ করে লিড এজেন্সির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।এ বছর প্রত্যেক হজযাত্রীর ফিটনেস সনদ নির্ধারিত চিকিৎসকের মাধ্যমে নুসুক মাসারের মাধ্যমে সাবমিট করে ভিসা দেওয়ার পূর্বশর্ত আরোপ করা হয়েছে। বিধায় ৭০ ঊর্ধ্ব বয়স্ক হজযাত্রীর বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৩৮ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি
২৩৮ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি

বিপিএল আয়োজনে পেশাদারিত্বের অভাব, টিকিট বিক্রি নিয়ে দর্শকদের ক্ষোভ, জাতীয় দলের বাজে পারফরম্যান্সে বেশ চাপে রয়েছেন ফারুক। এরই মাঝে ফিক্সড Read more

পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও Read more

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা
যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা

৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয় উল্লেখ করে সড়ক পরিবহণ ও Read more

শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাংচুর ও লুটের অভিযোগ
শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাংচুর ও লুটের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা বাজারে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর, তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং নগদ টাকা Read more

তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ
তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ

দেশে তামাকের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। অর্থাৎ অস্বাভাবিক যত মৃত্যু আছে, যেমন সড়ক দুর্ঘটনা, পানিতে Read more

৩ বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক সম্পন্ন
৩ বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক সম্পন্ন

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষ হয়েছে। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন