যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের এক্সরে বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মহিন উদ্দিন যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। জানা গেছে, মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়া খাতুনকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে হাসপাতালে আসেন। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় হাসপাতালের গার্ডের সহায়তায় দায়িত্বরত পুলিশের সদস্যরা তাকে আটকের পর পুলিশ বক্সে আনেন। তল্লাশী করে তার কাছে ব্যাগ থেকে ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। কোন অপরাধের উদ্দেশ্যে মহিন উদ্দিন হাসপাতালে ঘোরাঘুরি করছিলেন বলে ধারণা করা হচ্ছে।যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আনিসুর রহমান জানান, মহিন উদ্দিন বার্মিজ চাকু নিয়ে কেনো এসেছিলেন জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর হাসপাতালের তৃতীয় তলা থেকে থ্রি নট থ্রির ১টি গুলি, ১ টি চাকু, স্টিলের ২ টি হুক ও ৩ টি সেলাই রেঞ্জসহ রাসেল মুন্সি নামে এক যুবককে আটক করে পুলিশ। রাসেল মুন্সি খুলনার দিঘলিয়া থানার সবুর মুন্সির ছেলে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত
পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত

পদ্মা সেতুর সুফলের প্রভাব পড়েছে মোংলা বন্দরে। একসময় মোংলা বন্দরের মাধ্যমে ঢাকার গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও সেই চিত্র এখন Read more

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ Read more

কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে Read more

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগরীর Read more

নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত
নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

নারীর অধিকার ও সংস্কার নিয়ে গঠিত কমিশনের সুপারিশসমূহকে ‘ইসলামী মূল্যবোধের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর Read more

ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল
ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

ইসরায়েল গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ১৩০ মানবাধিকার কর্মীকে জর্ডানে পাঠিয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন