জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতসহ এলইইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমকে জানান, বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয় এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি আরও বলেন, এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল করবে নেতাকর্মীরা।এর আগে গত ২৩ জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওইসময় ৪ জন আহত হয়েছিলেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত Read more

বান্দরবানে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
বান্দরবানে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

বান্দরবানের  রোয়াংছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি  ট্রাক্টর পুকুরে পড়ে গিয়ে  চালক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া(৪২)।তিনি কুমিল্লা Read more

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী Read more

এবার সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা, আওতার বাইরে যারা
এবার সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা, আওতার বাইরে যারা

সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর নতুন নির্দেশনা জারি করেছে, বিদেশি চালকদের জন্য যারা আন্তর্জাতিক বা নিজ দেশের লাইসেন্স ব্যবহার করে সৌদিতে Read more

কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়
কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়

পৃথিবীর প্রাকৃতিক খনিজ উপাদান নিয়ে প্রকৃতিতে যেমন পাথর তৈরি হচ্ছে, ঠিক তেমন মানবদেহের উপাদান ও খনিজ দিয়ে গঠিত আমাদের শরীরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন