কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ফিশিং ঘাঁট এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ ‘চার’ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযান চলাকালীন সময়ে ধৃতদের আরও তিন সহযোগী কৌশলে পালিয়ে গেছে বলে জানায় র‌্যাব।ধৃত চার মাদক কারবারি হচ্ছে- টেকনাফ সদর ইউনিয়নের অন্তর্গত আব্দুল হাকিমের পুত্র মো. আব্দুস সালাম (৩৩), মৃত ফরিদ আলমের পুত্র মো. আব্দুল্লাহ (৩৫), মৃত আহাম্মদ হোসেনের পুত্র মো. নজরুল ইসলাম প্রঃ কালু (৩৪), মৃত অলি আহমদের পুত্র মো. সামছুল আলম (৫২)।সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।তিনি জানান, র‌্যাব-১৫ টেকনাফ শাখায় দায়িত্বরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি নৌকায় করে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বড় একটি ইয়াবার চালান মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন তুলাতলী ফিশিং ঘাঁট দিয়ে পাচার হবে।উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, র‌্যাবের অভিযানিক দল ঐ এলাকায় কৌশলগত অবস্থান নেওয়ার পাশাপাশি ২০ জুলাই বিকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা ধরে ফিশিং ঘাঁট এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে জনৈক সুলতান আহাম্মদের ইঞ্জিন চালিত মাছ ধরার একটি কাঠের নৌকার ভিতর থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় মাদক পাচারে জড়িত ৪ জন মাদক কারবারীকেও গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান চলাকালীন সময়ে কৌশলে আরও তিন জন মাদক কারবারি পালিয়ে গেছে বলে জানান।আটক ও পলাতকসহ ৭ মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে ধৃতদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল Read more

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে একনলা বন্দুক উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে একনলা বন্দুক উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের বিশেষ অভিযানে একটি একনলা দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। বাইশারী পুলিশ তদন্ত Read more

দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি
দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি

ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন Read more

বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন
বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন

২০২৪-২৫ অর্থবছরে তার আগের বছরের চেয়ে ভারত থেকে চাল আমদানি বাড়লেও কমেছে গম, ডাল, পেঁয়াজ ও মরিচসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের Read more

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ Read more

৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। বুধবার (১৫ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন