কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে যুবলীগের দুই নেতাকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির। গ্রেপ্তারকৃত দুই যুবলীগ নেতা হলেন, উপজেলার শিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পানাউল্লাহচর এলাকার মো. ফুল মিয়ার ছেলে মো. মিলন মিয়া (৪৩) ও পৌর ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে বাবুল মিয়া (৬০)। এর আগে ১৪ ডিসেম্বর রোববার দুপুরে ভৈরব বাজার পৌরসভা এলাকা থেকে পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (২২)কে গ্রেপ্তার করা হয়। তিনি ভৈরব বাজারের কবির মিয়ার ছেলে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা বাবুল মিয়া ও ছাত্রলীগ নেতা তানভীর পূর্বের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় জামিনে ছিলেন। অপর দিকে যুবলীগ নেতা মিলন মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। তাদের তিনজনকেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনার দ্রুত বিচার মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগের দুই নেতাকে ১৬ ডিসেম্বর সকালে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হবে। ১৫ ডিসেম্বর বিকালে ছাত্রলীগ নেতা তানভীরকে আদালতে পাঠানো হয়েছে। তারা তিনজন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ভাঙচুর ও নাশকতার মামলায় অভিযুক্ত ছিলেন। আমরা সবসময় ডেভিলদের আটক করতে অভিযান পরিচালনা করতেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল
সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও চোরাচালান ঠেকাতে প্রশাসনের কড়াকড়ি নজরদারির মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়ায় ঘটেছে ভিন্ন চিত্র। ফিলিং স্টেশনগুলোতে কাগজপত্র Read more

পত্রিকা: ‘স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির’
পত্রিকা: ‘স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির’

শেষ মুহূর্তে এসেও অনিশ্চিয়তা থেকে গেছে জুলাই সনদে সই করা নিয়ে। স্বাক্ষর করা নিয়ে দ্বিধায় রয়েছে জামায়াত ও এনসিপি। এছাড়া Read more

সিরাজগঞ্জের চৌহালীতে খামারি হত্যায় ডাকাত শফি গ্রেফতার
সিরাজগঞ্জের চৌহালীতে খামারি হত্যায় ডাকাত শফি গ্রেফতার

সিরাজগঞ্জ চৌহালীতে খামারি হত্যা ও তিন গরু ডাকাতির ঘটনায় শফিকুল ইসলাম (৬৫) ওরফে শফি ডাকাত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার Read more

অর্থবছরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকার রাজস্ব আদায়
অর্থবছরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকার রাজস্ব আদায়

বেনাপোল কাস্টমস হাউসে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ দশমিক ৫১ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) Read more

কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে
কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে

মহারাষ্ট্রের পুণেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন