ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মথুরার দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সাতটি বাস এবং তিনটি গাড়ির সংঘর্ষে এ হতাতের ঘটনা ঘটে।এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় একাধিক যানবাহনে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং বলেছেন যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করা হচ্ছে। এছাড়া অবরুদ্ধ মহাসড়কটি পরিষ্কার করার এবং আটকে পড়া যাত্রীদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে এক বড় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে সাতটি বাস এবং তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’তিনি বলেন, ‘আপনি লক্ষ্য করতে পারছেন, এখানে এখনও কুয়াশা রয়েছে। এই দুর্বল দৃশ্যমানতার কারণেই বাস এবং গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ফলে গাড়িগুলোতে আগুনও লেগে যায়।’এছাড়া আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরইমধ্যে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”
“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”

দীর্ঘ ২৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামের গৃহবধূ মোছাঃ শিরিনা খাতুনের গর্ভে সন্তান আসে। এই সুখবর ছড়িয়ে পড়লে Read more

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি ও পিকআপ সংঘর্ষে নিহত ৫
রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি ও পিকআপ সংঘর্ষে নিহত ৫

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার Read more

ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে Read more

কিশোরগঞ্জ রেলওয়েতে সংবাদ প্রকাশ ঘিরে দুই পক্ষের হাতাহাতি, আহত ১
কিশোরগঞ্জ রেলওয়েতে সংবাদ প্রকাশ ঘিরে দুই পক্ষের হাতাহাতি, আহত ১

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় মানববন্ধন করে কর্মরত কর্মচারীদের একাংশ। এ সময় আরেকটি Read more

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে গাইবান্ধায় নিহত ৩
ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে গাইবান্ধায় নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন।মঙ্গলবার Read more

গোবিন্দগঞ্জে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন