ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেচে গেছেন মোটরসাইকেল দুজন।সোমবার(১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় এ ঘটনা ঘটে। নিহত যুবক স্বজন রায় (২৮) রাণীশংকৈল উপজেলার গোয়াগাঁও গ্রামের সনু রায়ের ছেলে ও একই উপজেলার নেকমরদ ইউনিয়নের খয়রুল হকের ছেলে সুমন আলী।মোটরসাইকেলের দুই চালকের সাথে কথা বলে জানা গেছে, বন্ধুর বাড়ীতে বিয়ে খেতে চাচাতো ভাই রঞ্জিতের মোটরসাইকেলে উঠে লাহিড়ী এলাকায় যাচ্ছিলেন স্বজন রায়। নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের চন্দন চহট এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা নৈশ্য কোচের ধাক্কায় দুমড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক ও আরোহী স্বজন রায়কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে একই দিন রাত সাড়ে ৯টায় লাহিড়ী বাজার এলাকা থেকে রাজমিস্ত্রির কাজ করে মোটরসাইকেলে বাড়ীতে ফিরছিলেন সুমন আলী। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মহসিন আলী জানান, দুজন মোটরসাইকেল চালকের মধ্যে একজন অক্ষত আছে, একজন সামান্য আঘাত পেয়েছে। কিন্তু পিছনে যারা বসেছিল, তাদের দুজনেই মারা গেছে।বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় গ্রহণ করা হবে Read more

ভৈরবে ছিনতাইকারীর তাড়ায় সড়কে দুর্ঘটনা, নিহত ১
ভৈরবে ছিনতাইকারীর তাড়ায় সড়কে দুর্ঘটনা, নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর হামলা থেকে বাঁচতে গিয়ে গাছের সাথে ধাক্কায় সজল মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় Read more

ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার
ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ৪৬০টি ড্রোন ও ১৯ মিসাইল হামলা করেছে তারা। এটি Read more

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফেরাল জাতিসংঘ
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফেরাল জাতিসংঘ

পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে ইরানের ওপর নিষোজ্ঞা Read more

শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট পরিত্যক্ত গভীর গর্তে (বোরিং) আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ৩টি এক্সকাভেটর দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন